
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই কবেই। হলিউড তারকা ব্র্যাড পিট গত তিন বছর ধরেই নতুন সম্পর্কে আছেন। শুক্রবার একটি বিশেষ প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ জানিয়েছে, পিট ও তাঁর বর্তমান প্রেমিকা ইনেস দে র্যামন সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
পিপল ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, এই প্রেমিকযুগল এখন ‘পুরোপুরি একসঙ্গে বসবাস করছেন’ এবং সম্প্রতি তাঁরা নতুন একটি বাড়িতে উঠেছেন।
সূত্রটি বলেছে, ‘ব্র্যাড এখন সব ভ্রমণ পরিকল্পনায় ইনেসকে অন্তর্ভুক্ত করছেন। যখন তাঁরা বাড়িতে থাকেন, তখন একসঙ্গে সময় কাটান। আর নিজেদের ঘরটাকে তাঁরা ঘরের মতো করে সাজাচ্ছেন।’
২০২২ সালে এই দুজনের প্রেমের খবর প্রকাশ্যে আসে। তবে ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন। চলতি বছর ৬১ বছর বয়সী পিটের সঙ্গে তাঁর ‘ফর্মুলা ওয়ান’ প্রেরণায় নির্মিত সিনেমার প্রচারণাতেও ছিলেন ৩২ বছরের জুয়েলারি ডিজাইনার ইনেস।
পিপলকে আরেকটি সূত্র বলেছে, ‘তাঁরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখী। সম্পর্কটি এখন বেশ দৃঢ়। ব্র্যাড এখন সত্যিই ভালোবাসায় পূর্ণ ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।’
গত জুনে নিউইয়র্কে চলচ্চিত্রটির প্রিমিয়ারে ইনেসের উপস্থিতি নিয়ে একটি সূত্র বলেছিল, ‘ব্র্যাডের পাশে ইনেসকে পাওয়া তাঁর কাছে বিশেষ কিছু ছিল। ইনেস খুব সহায়ক, কোনো নাটকীয়তা নেই, সম্পর্কটাও সুন্দরভাবে এগোচ্ছে।’
এ ছাড়া গত আগস্টে পিটের মা জেন ইটা পিট ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করলে ইনেস তাঁর পাশে থেকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন।
সম্প্রতি ব্র্যাড পিট তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি বিক্রি করেছেন। ২০২৩ সালে ৫.৫ মিলিয়ন ডলারে এই বাড়িটি কিনেছিলেন পিট। বাড়িটিতে চলতি বছরের জুনে চুরির ঘটনা ঘটে। তবে বিক্রির প্রক্রিয়া তখনো চলছিল।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
৫ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১৮ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘পাতার বাঁশরি’ গানের শুটিং হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়িতে। গত মাসে গানটি প্রকাশের পর দারুণ প্রশংসিত হয়েছে। কিন্তু এই গানের শুটিংয়ের ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
১৮ ঘণ্টা আগে
রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তাঁরা।
১৮ ঘণ্টা আগে