ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডস এর ৭৪তম আসর বসলো গত ১০ ও ১১ এপ্রিল ইংল্যান্ডে লন্ডনের রয়েল আলবার্ট হলে। করোনার কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হয় অনুষ্ঠানটি। এবারের আসর দুই দিনে বিভক্ত ছিল। বাফটায় এমন ঘটনা এটাই প্রথম।
মনোনীতরা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, কেউই সশরীরে আসেননি।
তবে বিজয়ীদের নাম ঘোষণা করতে বাফটার লালগালিচায় পা রেখেছেন কয়েকজন তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রিয়াংকা চোপড়া-নিক জোনাস দম্পতি, ‘লকি’ তারকা টম হিডেলস্টন, অভিনেতা হিউ গ্র্যান্ট, জেমস ম্যাকাভয়, বর্ষীয়ান অভিনেতা রিচার্ড ই গ্র্যান্ট, অভিনেত্রী অ্যান্ড্রা ডে, সিনথিয়া এরিভো ও ফেলিসিটি জোন্স।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে পুরস্কার প্রদানের জন্য যুক্ত হন রেনে জেলওয়েগার ও আনা কেন্ড্রিক।
৭৪তম বাফটা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র
নোম্যাডল্যান্ড
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র
প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা অভিনেত্রী
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা
স্যার অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী
ইয়া-জাঙ উন (মিনারি)
সেরা পার্শ্ব অভিনেতা
ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা পরিচালক
ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড
বাকি বাকরে (ছবি: রকস)
অসামান্য অভিষেক (লেখক, পরিচালক অথবা প্রযোজক)
হিজ হাউস (রেমি উইকস)
ইংরেজি ব্যতিত অন্য ভাষার চলচ্চিত্র
অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র
মাই অক্টোপাস টিচার
সেরা অ্যানিমেটেড ছবি
সৌল
সেরা মৌলিক চিত্রনাট্য
প্রমিসিং ইয়াং ওম্যান (এমারেল্ড ফেনেল)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার)
সেরা আবহসংগীত
সৌল (জন বাটিস্ট, ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস)
সেরা চিত্রগ্রহণ
নোম্যাডল্যান্ড (জশুয়া জেমস রিচার্ডস)
সেরা পোশাক পরিকল্পনা
মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)
সেরা সম্পাদনা
সাউন্ড অব মেটাল (মিকেল এগ নিলসেন)
সেরা শিল্প নির্দেশনা
ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহাম হার্ট, ইয়ান পাসকাল)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
মা রেইনি’স ব্ল্যাক বটম (মাতিকি আনোফ, ল্যারি এম চেরি, সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নেল)
সেরা শব্দগ্রহণ
সাউন্ড অব মেটাল (জেমি বাকস, নিকোলাস বেকার, ফিলিপ ব্লড, কার্লোস করতেস, মিশেল কুটোলেঙ্ক)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
টেনেট (স্কট ফিশার, অ্যান্ড্রু জ্যাকসন, অ্যান্ড্রু লকলি)
সেরা অভিনয়শিল্পী নির্বাচন
রকস (লুসি পারডি)
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য প্রেজেন্ট
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন
দ্য আউল অ্যান্ড দ্য পুসিক্যাট
ব্রিটিশ তারকা হিসেবে অভিনয়ে অসামান্য অবদান
নোল ক্লার্ক
বাফটা ফেলোশিপ
অ্যাঙ লি

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে