জাপানি মনস্টার গডজিলা পর্দায় প্রথম দেখা দেয় ১৯৫৪ সালে। ওই বছরের ৩ নভেম্বর হলে মুক্তি পায় ‘গজিরা’, যাতে প্রধান চরিত্র হয়ে দেখা দেয় গডজিলা। সে হিসাবে এ মনস্টারের পর্দায় অভিষেকের ৭০ বছর পূর্ণ হবে আগামীকাল। এটিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ফ্র্যাঞ্চাইজি।
৭০ পূর্তি উপলক্ষে গডজিলাকে নিয়ে নতুন ঘোষণা দিল জাপানি প্রযোজনা প্রতিষ্ঠান টোহো স্টুডিওজ। তারা জানিয়েছে, বড় পর্দায় আবার ফিরছে গডজিলা।
গত বছর জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস ওয়ান’ বক্স অফিসে ব্যাপক আলোড়ন তৈরি করে। ৯৬তম অস্কারে সেরা ভিজুয়াল ইফেক্টের পুরস্কারও পায়। সিনেমাটি পরিচালনা করেছিলেন তাকাশি ইয়ামাজাকি। ভিএফএক্সের দায়িত্বও তিনি সামলেছেন। তাঁর হাতেই নির্মিত হবে গডজিলার পরের পর্ব।
শুক্রবার এক্সে টোহো একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে এ খবর। ভিডিওতে তাকাশি ইয়ামাজাকিকে বলতে শোনা যায়, ‘আমার কাছে একটা দারুণ খবর আছে। গডজিলা সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করব। আমাদের সঙ্গেই থাকুন।’

নতুন সিনেমাটি গডজিলা মাইনাস ওয়ানের সিকুয়েল হবে, নাকি স্বতন্ত্র সিনেমা হিসেবেই নির্মিত হবে, তা এখনো জানা যায়নি। ওই সিনেমার বাজেট ছিল ১৫ মিলিয়ন ডলার, আয় করেছিল ১১৬ মিলিয়ন। নতুন সিনেমাটি নির্মিত হবে এর চেয়েও বড় আয়োজনে।
যুদ্ধবিধ্বস্ত জাপানিদের জন্য গডজিলা চরিত্রটি ছিল পারমাণবিক গণহত্যার প্রতিবাদের প্রতীক। এরপর অনেক দশক কেটেছে। এই দীর্ঘ সময়ে গডজিলার জনপ্রিয়তা এতটুকুও কমেনি, বরং দিনে দিনে বেড়েছে। এ পর্যন্ত ৩৭টি সিকুয়েল তৈরি হয়েছে এ সিনেমার। এ ছাড়া টিভি সিরিজ, ভিডিও গেমস ও কমিকসেও জনপ্রিয়তা পেয়েছে গডজিলা।
শুরুর দিকে গডজিলাকে মানবজাতির ক্ষতি করা দানব হিসেবে দেখানো হলেও পরবর্তী সময়ে মানুষের বন্ধু হিসেবে বারবার হাজির হয়েছে এ মনস্টার। সাগরের তলদেশ থেকে উঠে আসা পারমাণবিক শক্তিসম্পন্ন এই দানব অনেক সিনেমায় পৃথিবীকে অন্যান্য দানবের হাত থেকেও রক্ষা করেছে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২৬ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে