বিচ্ছেদের পথে হলিউডের তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। দ্য ডেইলি মেইল জানিয়েছে, আলাদা থাকতে শুরু করেছেন তাঁরা। বেন অ্যাফ্লেককে বেশ কিছুদিন যাবৎ বাইরে একা ঘুরতে দেখা যাচ্ছে।
২০০১ সালে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার-বেন। ২০০২-এর নভেম্বরে বাগদানও সারেন তাঁরা। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। ২০০৪ সালে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। দু’জনেই বিয়ে করেন অন্যত্র।
তার প্রায় ১৭ বছর বাদে ২০২১ সাল থেকে ফের একসঙ্গে দেখা যায় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেককে। বছর ঘুরতে না ঘুরতেই বিয়েও করে নেন তাঁরা। একসঙ্গে থাকার জন্য নতুন বাড়িও কিনেছিলেন তখন।
সেই বাড়ি ছেড়ে ইতিমধ্যেই নাকি বেরিয়ে এসেছেন বেন। বাড়িটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে। বেন আপাতত থাকছেন প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের বাড়ির কাছাকাছি।
গত ক’দিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে না জেনিফার-বেনকে। এরইমধ্যে ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক দিয়ে বিচ্ছেদের আশঙ্কা উসকে দিয়েছেন জেনিফার লোপেজ।
একটি পেজ থেকে দেওয়া ওই পোস্টে লেখা রয়েছে, ‘যার মধ্যে সততা ও মানসিক নিরাপত্তা নেই; তার সঙ্গে আপনি কখনো একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবেন না।’
এমন পোস্টে জেনিফার লোপেজের রিঅ্যাকশন দেখে নেটিজেনদের অনেকেই মনে করছেন বিবাহ বিচ্ছেদ এবার চূড়ান্ত। এর আগে হলিউডভিত্তিক সংবাদ সংস্থা টিএমজেড-র এক প্রতিবেদনে বলা হয়েছে, লোপেজ ও অ্যাফ্লেক আলাদা থাকছেন।
তবে গতকাল বৃহস্পতিবার (১৬ মে) ভিন্ন চিত্র দেখা গেছে লস অ্যাঞ্জেলসের এক স্টুডিওতে। যেখানে নৃত্য অনুশীলনের জন্য এসেছিলেন জেনিফার লোপেজ। সে সময় তাঁর হাতে বিয়ের আংটি দেখা গেছে। তাই বিচ্ছেদের বিষয়টিকে এখনো গুঞ্জন হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এর সঙ্গে জেনিফার লোপেজ নিউ ইয়র্কে নতুন ছবি ‘অ্যাটলাস’-এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি মেট গালায় এসেছিলেন তিনি। তবে সঙ্গে ছিলেন না বেন। অভিনেতা নাকি আপাতত পরের ছবি ‘অ্যাকাউন্ট্যান্ট টু’-এর শুটিং ও বাচ্চাদের সামলাতে ব্যস্ত।
ঘনিষ্ঠ সূত্রে খবর, বিয়ের পর থেকে বনিবনা হচ্ছে না তাঁদের। তবে বিচ্ছেদ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি বেন-জেনিফার। সময় বলে দেবে, আসলেই কি বিচ্ছেদের সিদ্ধান্ত নাকি এটা শুধুই গুঞ্জন।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৫ ঘণ্টা আগে