বাবা-মেয়ের সম্পর্কটা বিশেষ। মানুষ তার অভিজ্ঞতা থেকেই এটা জানে। আর এখন তো ইন্টারনেটে অসংখ্য ভিডিওতে সেই প্রমাণ হাতেনাতেই পাওয়া যাচ্ছে। এমন একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিশুকন্যা তাঁকে বড়দিনের মেকআপে সাজাচ্ছে।
রক ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা জেসমিন ও টিয়ানা রককে পরিয়ে দিয়েছে সোনালি পরচুলা, একপাশে নীল এবং আরেক পাশে লাল রং করা। তিনি সোফায় বসে আছেন। দুই মায়ে গায়ের ওপর পড়ে মুখে মেকআপ লাগিয়ে দিচ্ছে। রক মেয়েকে কীভাবে মেকআপ করতে হয় তা জিজ্ঞেস করছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াও। এখানে এত জোরে টিপতে হবে?’ বড় মেয়ে জেসমিন জবাবে বলছে, ‘হ্যাঁ, এভাবে মেকআপ করতে হয়।’
পরে রককে বলতে শোনা যায়, ‘আমাকে কি দারুণ লাগছে? কথা দিচ্ছি, আমি চুপচাপ থাকব।’ ছোট মেয়ে টিয়ানা তাকে বলে, ‘হুম, তোমাকে সুন্দর দেখাচ্ছে।’
ভিডিওটির ক্যাপশনে রক লিখেছেন, ‘সাত সকালে আমার দুই টর্নেডোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। সকাল ৮টার মধ্যে তারা বড়দিনের আগে দাওয়ান্তা ক্লজকে (শান্তা ক্লজ!) একটি মেকওভার দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। আমি এখনো নিজেকে আয়নায় দেখিনি। তবে এখন যেমনটি অনুভব করছি তেমনটাই সুন্দর যদি দেখায় তাহলে আমি শিশুদের মন জয় করতে পেরেছি।’
শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ক্লিপটি ৬ কোটি ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক পড়েছে ৬১ লাখের বেশি।
নেটিজেনরা ভিডিওটি বেশ উপভোগ করছেন। অনেকে বলছেন—‘ওরা তো খুব মিষ্টি!’ , ‘বিশ্বের সেরা অনুভূতি! উপভোগ করুন।’ , ‘আপনি রক বা যেই হোন না কেন, আপনি প্রথমে একজন বাবা।’

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
৩ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
৪ ঘণ্টা আগে