আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:

ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী—দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি।
১৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং।
১ দিন আগে
চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা গানটি ছড়িয়ে পরেছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।
১ দিন আগে
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
১ দিন আগে