স্বামীর সঙ্গে ইতালিতে অবকাশ যাপনে আছেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। সেখানেই পাপারাজ্জিদের নজরে আসে অভিনেত্রীর বেবিবাম্প। তার পর থেকেই জল্পনা, মা হতে চলেছেন মার্গো। কয়েকটি সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছে। তবে অভিনেত্রী আর তাঁর স্বামী চলচ্চিত্র প্রযোজক টম অ্যাকারলি এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
ইতালির লেক কোমোতে নৌবিহার করার সময়ে লেন্সবন্দী হন মার্গো। সাদা ক্রপ টপ, ট্রাউজার্সের ওপর ব্লেজার পরলেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তিনি।
ব্রিটিশ প্রযোজক-অভিনেতা টম অ্যাকারলিকে ২০১৬ সালে বিয়ে করেন মার্গো রবি। তারও তিন বছর আগে ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বার্বি’তে মার্গোর অভিনয় প্রশংসিত হয়েছিল। অস্কারে মনোনয়নও পেয়েছিলেন। আগামী দিনে কলিন ফ্যারেলের সঙ্গে ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।

ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসার জন্য সরকারি সহায়তা চেয়েছে তাঁর পরিবার। ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির হোসেনও সরকারি সহায়তা চেয়েছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে অসুস্থ নির্মাতা শাহনেওয়াজ কাকলী। তাঁর চিকিসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার।
৬ ঘণ্টা আগে
‘বাবা ছেলের গান’ শিরোনামে নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন দুই প্রজন্মের সংগীতশিল্পী খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস। সামছুল আলমের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। মোমিন বিশ্বাস বলেন, ‘খুরশীদ আলমের সঙ্গে গান গাইতে পারা আমার শিল্পীজীবনের অনন্য একটি প্রাপ্তি।
৬ ঘণ্টা আগে
সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমার মুক্তির ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো মুক্তির তারিখ। আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
৬ ঘণ্টা আগে
ইয়ামি গৌতমের প্রায় দুই দশকের ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন ‘হক’ সিনেমা দিয়ে। এতে সাজিয়া বানু নামের এক মুসলিম নারীর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এ চরিত্রে অভিনয়ের জন্য যে পরিশ্রম করেছে ইয়ামিসহ পুরো টিম, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। মুসলিম নারীর চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চার মাস
৬ ঘণ্টা আগে