
অস্থিরতা চলছে দেশের নাট্যপাড়ায়। চলতি মাসের শুরুতে শিল্পকলায় প্রদর্শনী চলাকালে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এই অস্থিরতার শুরু। এরপর নাট্যকর্মীদের প্রতিবাদ সভায় হামলা আরও ঘোলাটে করে তোলে পরিস্থিতি।
সম্প্রতি বিশৃঙ্খলা এড়াতে শিল্পকলার মঞ্চে মামুনুর রশীদকে অভিনয় থেকে বিরত থাকার অনুরোধ করেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বিষয়টি ভালোভাবে নেননি নাট্যাঙ্গনের অনেকে। দেশের মঞ্চনাটকের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেতা ফজলুর রহমান বাবু জানালেন, বাংলাদেশে এ রকম অরাজকতা তিনি আর দেখেননি। কেউ কারও কথা শুনছে না বলেই এমনটা হচ্ছে বলে মনে করেন এই অভিনেতা।
ফজলুর রহমান বাবু বলেন, ‘নাট্যাঙ্গনে এই অস্থিরতার শুরুটা হয়েছে দেশ নাটকের নিত্যপুরাণ নাটক থেকে। শিল্পকলায় অর্ধেক পথে নাটকটি বন্ধ হয়ে গেছে। কিছু লোক এসে বলেছে, এই নাটক চলা যাবে না। এই নাটকের মধ্যে ফ্যাসিস্ট লোকজন আছে। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। সেখান থেকে শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ হয়তো বাধ্য হয়েই বলেছেন, এখন বন্ধ করে দেন। আমরা পরিস্থিতি সামাল দিতে পারছি না। এরপর গ্রুপ থিয়েটার ফেডারেশনের সবাই মিলে প্রতিবাদ করল। সেখানে মামুনুর রশীদের মতো মানুষকে ডিম ছুড়ে মারা হলো। এবার বলা হলো, মামুন ভাই যেন অভিনয় না করেন। ডিজি সাহেব হয়তো আশঙ্কার জায়গা থেকেই এটা বলেছেন। উনি হয়তো এটা সামাল দিতে পারবেন না।’
হতাশা প্রকাশ করে বাবু বলেন, ‘কাউকে দোষারোপ না করে শুধু একটা কথাই বলতে চাই, পরিস্থিতি হয়তো এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কাউকে সামাল দিতে পারছে না। সে যে পজিশনেই থাকুন না কেন। তিনি মহাপরিচালকের পদেই থাকুন আর উপদেষ্টার পদেই থাকুন বা সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারও কথা শুনছেন না। সব মিলিয়ে আমরা চরম এক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছি। আমার জীবনে বিশেষ করে ৫৩ বছরের স্বাধীন বাংলাদেশে এই রকম অরাজকতা দেখিনি। আমি দুঃখিত যে আমাকে এই কথাটা বলতে হলো।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৪ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৪ ঘণ্টা আগে