
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। গত রোববার সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে উদ্বোধন করা হয় এ আয়োজনের। উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় ফারুকী জানান, গত ১৫ বছরে রাজনৈতিক অধঃপতন দৃশ্যমান হলেও ভেতরে-ভেতরে সাংস্কৃতিক অধঃপতনও হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা একটি বিশেষ সময়ে দাঁড়িয়ে আছি। এটা স্রেফ সরকার পরিবর্তন নয়, একটা বড় ধরনের বিপ্লবের মধ্য দিয়ে গেছে আমাদের দেশটা। আমি মনে করি, গত ১৫ বছরে আমাদের যে অধঃপতন হয়েছে, এটা বাহ্যত রাজনৈতিক অধঃপতন আর ভেতরে-ভেতরে আসলে এটা আমাদের সাংস্কৃতিক অধঃপতন।’
ফারুকী আরও বলেন, ‘এই সাংস্কৃতিক অধঃপতনের জন্য কে দায়ী, কারা দায়ী—এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে। কিন্তু আমি সহজে একটা কথা বুঝি, আপনি যখন আলোকিত মানুষ হবেন, বা কেউ যদি আলোকিত মানুষ হয়; উনি খুব উদার মানুষ হন। উনি উনার বিরুদ্ধমতের কথাটাও শুনতে চান।’
এরপর ফারুকী নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘নাখালপাড়ার মতো মধ্যবিত্ত এলাকা থেকে যখন আমি শাহবাগে সংস্কৃতি করতে আসলাম। এসে দেখলাম, এখানেও কিছু বিভাজন আছে। এই বিভাজনগুলো খুব বিপজ্জনক। এটা আমাদের জাতির জন্য কোনো কাজে আসেনি, বরং আমরা যতদিন এই বিভাজন নিয়ে এগোব, তত আরও বিপজ্জনক হয়ে উঠবে। ২০১৪ সালে এই বিপদটা আমার মতো করে বোঝার চেষ্টা করেছিলাম।’
ফারুকী বলেন, ‘শাহবাগে এসে দেখেছি যে, আমাদের সংস্কৃতির অন্য দিকগুলো আমরা গ্রহণ করছি, যেমন আমরা জানি যে, ধর্ম সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। যাঁরা সংস্কৃতি চর্চা করেন, যাঁরা কালচারড, যাঁরা আলোকিত, তাঁরা তো সবার ব্যাপারেই একই রকমভাবে উদার হবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শাহবাগের সাংস্কৃতিক আড্ডাগুলোতে পূজা, বড়দিন—এগুলো নিয়ে আলোচনা হতো। কিন্তু ঈদ নিয়ে কথা বলাটা স্মার্ট হিসেবে মনে করা হতো না। এই যে আমরা কাউকে ‘‘আদার’’ মনে করেছি, আবার কেউ আমাদেরকে ‘‘আদার’’ মনে করেছে, অপর ভেবেছে। এই অপর ভাবাটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না।’
নতুন প্রজন্ম এই সব বিভেদ চায় না বলে জানান ফারুকী। তিনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম যে নতুন বাংলাদেশ চায়, সেখানে তারা এই অপরায়ন থেকে দুরে থাকতে চায়। আমাদের বহু ভাষা, বহু ধর্ম, বহু মতের মানুষ মিলে থাকুক এবং কেউ কাউকে হেয় না করুক; সেটা চায়। যদি সেটা হয়, তাহলেই বুঝতে পারব আমরা আলোকিত মানুষ হয়েছি। আমি বিশ্বাস করি, সেই পথেই আমরা রওনা দিয়েছি।’

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১২ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে