শত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রচারিত হবে এর ১০০তম পর্ব। খায়রুল পাপনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নিশাত প্রিয়ম, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া, তানজিম অনিক, সহিদ-উন-নবী, সায়েম সালেক, অপু, আনোয়ার, হারুন রশীদ, আইরিন আফরোজ, সাদিয়া তানজিন, আফ্রি সেলিনা প্রমুখ।
বর্তমান সময়ের আলোচিত এই ধারাবাহিকের গল্প ব্যায়ামাগারে শারীরিক অনুশীলন করতে আসা কিছু মানুষকে ঘিরে। যাদের জীবনের অন্যতম অপরিহার্য বিষয় ‘শারিরীক শিক্ষা’। শরীর গঠন করা নিয়েই তাদের ধ্যান, জ্ঞান, মনন সবকিছু। যেমন- সাকিব জিমের সব চেয়ে পুরনো সদস্য। সুদর্শন এবং ভদ্র কিন্তু বেকার। সারাদিন জিম করে আর বাবার টাকা উড়ায়। জিমের সব মেয়েরা তার ওপর ফিদা। এ নিয়ে খুব বিরক্ত জিমের ট্রেইনার শামস। তাকে সবাই ভাইয়া বলে। মেয়েরা ভাইয়া ডাকলেই যেন শামসের কলিজাটা পুড়ে যায়। শশী জিমে আসে শুধু সেলফি তোলার জন্য, আর টিকটক বানানোর জন্য।
জিমে নতুন জয়েন করে রাইজিং স্টার সায়েম। সামনেই তার নতুন ফিল্মের সাইনিং, জিমে সে খুব নায়ক হয়ে থাকার চেষ্টা করে তবে কেউ তাকে খুব একটা পাত্তা দেয় না। এই জিমের সব চেয়ে ইন্টারেষ্টিং ক্যারেকটার এই জিমের পিয়ন সালাউদ্দিন, যার কাজ হলো জিমের সবার কথা সবার কাছে গিয়ে লাগানো। আর আছে এক দল সিনিয়র সিটিজেন, এরা বেশীর ভাগই বার্ধক্য জনিত রোগে কাবু। জিম তাদের ঔষধ, তার চেয়ে বড় ঔষধ মারিয়া আপু।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক কাহিনি নিয়ে নির্মিত অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ ভারতে প্রদর্শনে বাধা দিয়েছে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাজনৈতিক স্পর্শকাতরতার অজুহাতে চলচ্চিত্রটির মুক্তি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ...
৮ ঘণ্টা আগে
শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশবাসীসহ প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।
১০ ঘণ্টা আগে
গত কোরবানির ঈদের পর এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সাবিলা নূর অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ ছাড়া দুই বছর পর এবার দেশে ঈদ করছেন তাঁর মা-বাবা।
১১ ঘণ্টা আগে
প্রথম ২৪ ঘণ্টায় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার ট্রেলারটির হয়েছে ৭১৮ দশমিক ৬ মিলিয়নের বেশি। এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেল। এর আগে ৩৭৩ মিলিয়ন ভিউ নিয়ে সবচেয়ে বেশি ভিউ হওয়া ট্রেলার ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার।
১২ ঘণ্টা আগে