কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। পুরো বিশ্ব মেতেছে ফুটবলের মেগা আসর নিয়ে। পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদনজগৎ। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে বেশ কিছু নাটক। কয়েকটি নাটক নিয়েই এই আয়োজন।
‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা রিলোডেড’
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে মাবরুর রশিদ বান্নাহ নির্মাণ করছেন ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা রিলোডেড’। এর গল্প লিখেছেন মোসাব্বের হোসেন মুয়িদ। বিশ্বকাপ ফুটবল শুরুর দিকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে ১০ পর্বের এই নাটক। এ ছাড়া ইউটিউব চ্যানেল ‘গোল্লাছুট’-এ দেখা যাবে ধারাবাহিকটি। এতে অভিনয় করেছেন যাহের আলভী, আরশ খান, ফারুক আহমেদ, কচি খন্দকার প্রমুখ।
‘ব্যাচেলর ফুটবল’
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। নাটকের নাম ‘ব্যাচেলর ফুটবল’। এতে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতারা। নির্মাতা জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবল চলাকালীন বাংলাদেশে সবচেয়ে আলোচনায় থাকা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবে হাসির এই নাটক নির্মাণ করেছেন। এতে তুলে ধরা হবে এই দুই দলকে ঘিরে ভক্তদের মজার সব কাণ্ড। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেলসহ আরও অনেকে।
‘জার্সি’
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘জার্সি’ নামের নাটক নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান। এতে তৌসিফ ও জোভানের সঙ্গে থাকছেন কেয়া পায়েল। দুই বন্ধুর ফুটবল উন্মাদনা ঘিরেই ‘জার্সি’র গল্প আবর্তিত হয়েছে। এতে হাস্যরসের পাশাপাশি ফুটবল খেলার প্রতি তারুণ্যের আবেগ-ভালোবাসা ফুটে উঠবে।
‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’
‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’ নামের এই নাটক রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। ফুটবল বিশ্বকাপ নিয়ে পুরান ঢাকার নানা ঘটনা তুলে আনা হয়েছে নাটকটিতে, যেখানে আর্জেন্টিনার ‘ডাই হার্ট ফ্যান’ হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর ব্রাজিলের সাপোর্টার হয়েছেন ফারহান আহমেদ জোভান। আরও আছেন সানজানা সরকার রিয়া, হারুন অর রশিদ, সিয়াম, আনোয়ার, সানী প্রমুখ।
‘ভিলেজ কাপ ফুটবল’
আব্রাহাম তামিমের রচনায় ‘ভিলেজ কাপ ফুটবল’ নামের নাটক নির্মাণ করেছেন এম আই মনির। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসাইন, সাইদুর রহমান পাভেল, সাওন মজুমদার, সফিক খান দিলু, রুমি, তামিম খন্দকার, আব্রাহাম তামিম প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন ইফতেখার শুভ। বিশ্বকাপ চলাকালীন ২৬ পর্বের এই নাটক বাংলা টিভিতে প্রচারিত হবে।
‘গৃহ বিশ্বকাপ’
মিতুল খান নির্মাণ করেছেন ‘গৃহ বিশ্বকাপ’ নামে একটি একক নাটক। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, আইরিন আফরোজ প্রমুখ।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৬ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে