টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নতুন সভাপতি আরশাদ আদনান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল। গতকাল শনিবার (০৮ জুন) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে আদনান-দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা ২০২৪-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
নতুন সভাপতি আরশাদ আদনান বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে ইউটিউব কনটেন্ট নীতিমালা না মেনেই প্রচার করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ করব এটাকে নীতিমালায় আনার। সবাইকে নিয়ে একসঙ্গে বসে সবকিছু নীতিমালার ভেতরে আনব। দ্বিতীয়ত আপনারা অবগত আছেন যে, দীর্ঘ সময় ধরে বেশ কিছু প্রযোজকের টাকা বকেয়া রয়েছে একুশে টেলিভিশনের কাছে। তাদের চিঠি দেব। আমরা প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব।’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহ-সভাপতি রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা মিলেমিশে সিলেকশন করে যে, কমিটি করতে পারি সেই সু-শৃঙ্খল আছে। এটাই তার প্রমাণ। আমরা ডায়নামিক সভাপতি ও সাধারণ সম্পাদক পেয়েছি। বিশেষ করে সভাপতি আরশাদ আদনানকে পেয়ে আমরা আনন্দিত। আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। সবাইকে নিয়ে প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব। এবার সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে নেওয়া যাবে।’
সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘গত মেয়াদে আমি নির্বাচন করেছিলাম তখনই কিছু ইশতেহার দিয়েছিলাম সেগুলো পূরণ করার সুযোগ পেয়েছি। এবার সেগুলো নিয়ে কাজ করব। আমরা ডায়নামিক একজন সভাপতি পেয়েছি। এখন আমাদের ইশতেহার পূরণ করা সহজ হবে। আরও কিছু বিষয় নিয়ে কাজ করব। গত দুই বছরে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে সেগুলো পূরণ করব। আমরা সবাই মিলে প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব।’
এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রোকেয়া প্রাচী ও মীর ফকরুদ্দিন ছোটন। সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিদ সরকার, দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান। নির্বাহী সদস্য ৫ হলেন—মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে