বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। আজ ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর একটি পর্বে অভিনয় করেছেন তিনি। ‘টেক অফ’ শিরোনামের শর্টফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন তামিম মৃধা। উর্বী জানান, তাঁর কাছে ভালোবাসা মানে অনুভূতি।
প্রিয়ন্তী উর্বী ‘মিস ফেইস অব বিউটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৯’-এর বিজয়ী। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাঁর অভিনীত অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’, যার একটি পর্বের নাম ছিল ‘কোথায় পালাবে বলো রূপবান’। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এই সময়ের এক নারীর লড়াইয়ের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছিল পর্বটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন উর্বী। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হয় তাঁর। এরপর বিভিন্ন সিরিজ ও টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি।
উর্বী বলেন, ‘আমার কাছে ভালোবাসা জিনিসটা একটা অনুভূতি। এটা যে শুধু বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গেই হতে হয়, ব্যাপারটি আমার কাছে তা মনে হয় না।’
ভালোবাসা দিবসে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেই আছেন প্রিয়ন্তী উর্বী। তাই আপাতত এই ভালোবাসা দিবসে তাঁর মিস করার মানুষ নেই বলে জানান।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৭ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২১ ঘণ্টা আগে