ধর্মীয় জীবনযাপনের উদ্দেশে শোবিজকে বিদায় বলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফাইয়াজ। সম্প্রতি অভিনেত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আর কোনো নাটক-সিনেমায় অভিনয় না করার ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ তথ্য জানা যায়।
ইনস্টাগ্রামে আনুম ফাইয়াজ লিখেছেন, ‘এই বার্তাটি লেখা আমার জন্য অনেক কঠিন। আমার শোবিজ ক্যারিয়ারের প্রতি আপনারা দীর্ঘদিন পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, অনেক মানুষ এটিতে মন্তব্য করে তাকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তানের তেরে বিন তারকা অভিনেতা ওয়াহাজ আলী তাঁর প্রশংসা করে পোস্টটিতে মন্তব্য করে লেখেন, ‘মাশাআল্লাহ, শুভকামনা তোমার জন্য ফাইয়াজ’। হাশিম আলী নামে একজন লেখেন, ‘আপনি এই সিদ্ধান্তের জন্য একদিন পুরস্কার পাবেন’। আসমা নামে তাঁর এক ভক্ত লেখেন, ‘আপনাকে অনেক পছন্দ করতাম, এখন আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল।’
‘বেকাদর’ এবং ‘ইয়ে চাহাতে ইয়ে শিদ্দাতিন’ এর মতো অনেক জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। সর্বশেষ তিনি ‘দিল সে’ সিনেমায় অভিনয় করেন। বেশ কিছুদিন ধরে আনুম ফাইয়াজকে শোবিজ অঙ্গনে কম দেখা যাচ্ছিল। এমনকি তাঁর ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যেত।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে