ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ইতিমধ্যে শোবিজে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। ব্যক্তিজীবনে বেশ কয়েকবার প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেও, এবার বিষয়টা প্রকাশ্যে আনলেন মাহি। সম্প্রতি মাহি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করেন। প্রেমিক হিসেবে ঘোষণা না দিলেও তাঁদের অন্তরঙ্গতা প্রেমের কথাই বলছিল। অবশেষে প্রেমের কথা আজকের পত্রিকার কাছে স্বীকার করেন মাহি।
প্রেমের বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে মাহি বলেন, ‘কোভিডের আগে, ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয়। কোভিডে যোগাযোগ বাড়ে, সেখানে থেকেই আমাদের মধ্যকার প্রেমের সম্পর্ক তৈরি হয়।’
প্রেমিকের বিষয়ে মাহি আরও জানান, ‘ওর নাম সাদাত শাফি নাবিল। পারিবারিকভাবে ওদের গাড়ির ব্যবসা আছে।’
গতকাল সামিরা খান মাহি ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন।
অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে রয়েছেন। তারপর ধীরে ধীরে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দী করেন। তরুণ গাড়ি চালাচ্ছিলেন।
সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি, জন্মগ্রহণ করেন সিলেটের লক্ষ্মীপুরে। এই মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে।

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল আয়োজনে। রোজার ঈদের জন্য নির্মিত ইত্যাদির নতুন পর্বেও থাকবে নানা চমক। ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।
২ ঘণ্টা আগে
ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও নির্মাতা আবু হায়াত মাহমুদ বদ্ধপরিকর—এই রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে প্রিন্স। এদিকে রোজা শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে ঈদ। তাই দম ফেলার সুযোগ নেই...
২ ঘণ্টা আগে
বলিউডে বছরজুড়ে যত বায়োপিক মুক্তি পায়, তাতে প্রাধান্য পায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোদ্ধা, খেলোয়াড় আর অপরাধীদের জীবনী। সংগীতশিল্পীদের নিয়ে খুব কমই কাজ হয়েছে বলিউডে। কয়েক বছর ধরে কিশোর কুমারের বায়োপিক তৈরির চেষ্টা করছেন অনুরাগ বসু। তাতে আমির খান থাকবেন বলে জানা গিয়েছিল।
২ ঘণ্টা আগে
লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে