ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তাঁর সরব উপস্থিতি। নিয়মিতই বিভিন্ন লুকে হাজির হন তিনি। নান্দনিক পোশাকের সঙ্গে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এ মডেল ও অভিনেত্রীকে কার না ভালো লাগে।
মেহজাবীনের সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ভক্তদের উপস্থিতিও দারুণ। অভিনেত্রীর ছবিগুলো পোস্ট করার পরই হয়ে যায় ভাইরাল। ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবীন। তাঁর অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে মাহফুজ আহমেদের বিপরীতে তিনি অভিনয় করেন।
এরপর তিনি ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ও ‘হাসো আন লিমিটেডসহ’ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দেন।
২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।
এরপর ঈদুল আজহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বড় ছেলে।
গত ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটিতে অসাধারণ অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
গত কয়েক বছর ভালোবাসা দিবসের নাটক ছিল মেহজাবীনকে কেন্দ্র করে। কিন্তু এবারই প্রথম তাঁর কোনো নাটক দেখতে পাননি ভক্তরা।
তিনি নাটকে আর অভিনয় করবেন না, এমন খবর শোনা যাচ্ছিল কয়েক দিন যাবৎ। কিন্তু মেহজাবীন জানান এ মুহূর্তে একেবারেই নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন না তিনি।
তাঁর ভাষ্যমতে, ‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব। আবারও আসব।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে