শিশুদের জন্য নির্মিত দুই সিনেমা ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ ও ‘মিফি দ্য মুভি’ এবার দেখা যাবে দুরন্ত টিভিতে। এ চ্যানেলে সিনেমা দুটি প্রচার হবে বাংলা ভাষায়।
পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার
পাইরেট পিটের বনের লক্ষ্য হলো সমুদ্রের দানব ধ্বংস করা। সে তার দলের সদস্য গ্রাহাম, স্টিফেন ও স্টেলাকে নিয়ে সামুদ্রিক দানবের খোঁজে কমিনো দ্বীপে যায়। ওখানকার অধিবাসীরা সবাই সামুদ্রিক দানবের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। সেখানে তাদের দেখা হয় স্টেলার বোন স্টেফিনির সঙ্গে। একদিন পাইরেট পিট সামুদ্রিক দানবের মুখোমুখি হয়। তারপর বুঝতে পারে, এটা সত্যিকারের দানব নয়। এটা মারিবেল আর তার বাবা ক্যাপ্টেন ক্যাবাগেছেডের বানানো নকল সমুদ্র দানব। পাইরেট পিট তাদের মুখোশ খুলে দেয় এবং স্বর্ণ জাহাজ উদ্ধার করে।
পাইরেট পিটের দুঃসাহসিক সমুদ্র অভিযানের কাহিনি নিয়ে তৈরি ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার রাত ১০টায়।
মিফি দ্য মুভি
মিফি ও তার বন্ধুরা একটি চিড়িয়াখানায় যায়। সেখানে তারা বিভিন্ন প্রাণিদের দেখে। ছোট্ট মিফি ও তার বন্ধুরা প্রাণিদের নাম জানে না। তাই প্রাণিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটি করে ধাঁধা দেয় মিফির মা-বাবা। তারা ধাঁধার সমাধান করে প্রাণিদের সম্পর্কে জানতে পারে। চিড়িয়াখানায় আনন্দের সময় কাটিয়ে তারা বাড়িতে ফিরতে চায় না। তাই তাদের জন্য একটি হট এয়ার বেলুন আনে তাদের বাবা। আর সেই বেলুনে করে তারা বেশ আনন্দে বাড়িতে ফেরে।
এমন গল্প নিয়ে তৈরি ‘মিফি দ্য মুভি’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার দুপুর ৩টায়।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে