মডেল ও অভিনেতা সায়েম সাদাতকে হারানোর ৯ বছর। ২০১৫ সালের ১১ মে মধ্যরাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৭ বছর বয়সী এই অভিনেতা। অসুস্থতা অনুভব করলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
৩ মে বিয়ে করেন সায়েম। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বিয়ে করে ফেললাম, ফিলিং বিবাহিত।’ এরপর সায়েম তাঁর স্ত্রী জান্নাত ফেরদৌসের সঙ্গে পরপর দুটি ছবি পোস্ট করেন। ফেসবুকে সায়েমের এটাই ছিল শেষ আপডেট।
অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলেন সায়েম সাদাত। শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘ভিটামিন টি’ টেলিফিল্মে অভিনয় করে পরিচিতি পান সায়েম। ‘ভালোবাসা ১০১’, ‘ঝালমুড়ি’ নাটকেও অভিনয় করেন তিনি।
রেদওয়ান রনির নতুন চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সায়েম। মডেলিং ও অভিনয় ছাড়া তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সেট ডিজাইন করতেন।
মৃত্যুবার্ষীকিতে ফেসবুক পোস্টে সায়েমকে স্মরণ করছেন ভক্তরা। বাংলা নাটকের বেশ কিছু ফেসবুক গ্রুপে সায়েমকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৭ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে