ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। টানা ২০ বছর দর্শক ডুবে ছিল গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে। এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে ফিরছে সিআইডি।
গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুমান), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ) ও দয়ানন্দ শেঠি (সিনিয়র ইন্সপেক্টর দয়া)। তবে নেই ফেডরিক্স চরিত্রে জনপ্রিয়তা পাওয়া দীনেশ ফাডনিশ। গত বছরের ৫ ডিসেম্বর মারা গেছেন এই অভিনেতা। পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে।
বৃহস্পতিবার সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে একটি প্রোমো শেয়ার করে নতুন সিআইডির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে কালো ওভারকোট ও ছাতা মাথায় পুলিশের গাড়ি থেকে নামছেন এসিপি প্রদ্যুমান চরিত্রের অভিনেতা শিবাজী সত্যমকে। একঝলক দেখা গেল অভিজিৎ চরিত্রের আদিত্য শ্রীবাস্তবকেও। ক্যামেরায় জুম করে দেখানো হয় তাঁর চোখ।
ব্যাকগ্রাউন্ডে বাজছে সিআইডি সিরিজের আইকনিক হুইসেল। মনে হচ্ছে, কোনো বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্যই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি টিম। প্রোমোর শেষে শোনা যায় গুলির শব্দ। আর তাতেই বোঝা যায়, ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছে সিআইডি।
সনি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামীকাল প্রচারে আসবে সিরিজটির আরেকটি প্রোমো। সিআইডির প্রোমো দেখে নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই সিআইডি নিয়ে স্মৃতিচারণা করছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া পড়লে বোঝা যায় দর্শক এই সিরিজটি কতটা মিস করেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শকদের চাহিদার কথা ভেবেই নতুন সিজনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। নভেম্বরে মুম্বাইয়ে শুরু হবে সিআইডির নতুন সিজনের শুটিং। সব ঠিক থাকলে এ বছর বড়দিন থেকে শুরু হবে প্রচার।
১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হয়েছিল সিআইডির সম্প্রচার। টানা দুই শতকের বেশি সময়ে প্রচার হয়েছে মোট ১ হাজার ৫৪৭টি পর্ব। সর্বশেষ পর্বটি প্রচারিত হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। সে সময় জানানো হয়েছিল, কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছে সিরিজটি। কিন্তু এরপর সিআইডি নিয়ে আর কোনো পরিকল্পনার কথা জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজক। শোনা যায় প্রযোজক এবং চ্যানেলের মধ্যে বিবাদের কারণে সিআইডির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।
সিআইডির নতুন প্রোমো:

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে