প্রযোজক ও অভিনেত্রী করভী মিজানের নিমন্ত্রণে এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন অভিনেতা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। করভী মিজানের ছেলের বিবোহোত্তর সবংর্ধনায় অংশ নিতে ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন তাঁরা।
৪ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস মিরপুরে একটি শোরুম উদ্বোধন করেন। ওই সময় তাঁদের সঙ্গে আরও ছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।
টনি ডায়েস বলেন, ‘অল্প সময়ের জন্য এসেছি, তারপরও ভীষণ ভালো লাগছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, মিডিয়ার প্রিয় মানুষদের সঙ্গে দেখা হচ্ছে। তবে অল্প সময়ে ফিরতে হচ্ছে বলে একটু মন খারাপ লাগছে।’
প্রিয়া ডায়েস বলেন, ‘প্রতিদিনই কারো না কারো সঙ্গে দেখা হচ্ছে। সবার সঙ্গে মনভরে কথা বলছি। তারিনকে নিয়ে প্রচুর কেনাকাটা করেছি। সবার সঙ্গে দিনরাত আড্ডা দিচ্ছি। খুব ভালো লাগছে।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে