বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত সালমান খানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। এবার পর্দায়ও একসঙ্গে একাধিক প্রেমিকার সঙ্গে রোমাঞ্চ করতে দেখা যাবে অভিনেতাকে। সংখ্যা শুনে চোখ কপালে উঠবে অনেকের। একজন নয়, দুজনও নয়, রীতিমতো ১০ জন! বলিউড ভাইজানের নতুন ছবিতে থাকবেন ১০ নায়িকা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বেশ কিছু দিন ধরেই আলোচনায় ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়াল। নতুন এই ছবিতে থাকবেন ১০ জন অভিনেত্রী। ২০০৫ সালের ‘নো এন্ট্রি’ ছবিতে ছিলেন তিন নায়িকা; বিপাশা বসু, লারা দত্ত ও সেলিনা জেটলি। তবে সিক্যুয়ালে থাকছেন না তাঁদের কেউই।
বলিউড ভাইজান সালমান খানের সুপারহিট সিনেমা ‘নো এন্ট্রি’ মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ ১৭ বছর পর আসছে ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়াল ‘নো এন্ট্রি মে এন্ট্রি’। সালমান ছাড়াও আগের সিনেমার মতো এখানে দেখা যাবে ফারদিন খান ও অনিল কাপুরকে।
অনীশ বাজমীর পরিচালনায় এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা এ বছরের শেষ দিকে। কিন্তু কারা হবেন সিনেমার ১০ নায়িকা, তা নিশ্চিত হওয়া যায়নি।

বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)-এর জনপ্রিয় চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ (র্যাঞ্চো) লাদাখের বিখ্যাত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি—দীর্ঘদিন ধরে চলে আসা এই বহুল প্রচলিত ধারণাটিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন অভিনেতা আমির খান।
১১ ঘণ্টা আগে
গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বার্ষিক সভা। চলমান পরিস্থিতি ও শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে সভায় শঙ্কা প্রকাশ করেছেন অভিনয়শিল্পীরা। তাঁদের দাবি, দেশে টিভি চ্যানেল বাড়লেও কমেছে শিল্পের গুরুত্ব।
১৮ ঘণ্টা আগে
১৮ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। তবে দেশের বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয় সেই অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ২৪ জুলাই বসবে বিশেষ এই আসর।
১৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে