শেষ হয়েছে ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের চিত্রধারণের কাজ। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। গত ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল।
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন ‘প্রান্তিক মানুষদের যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবন যাপন করতে হয় আমাদের তেমন সিত্রাং ঝর, বৃষ্টি, তীব্র তাপ দাহ মোকাবিলা করে কাজ করতে হয়েছে। আনন্দের ব্যাপার হচ্ছে কোন বাধাই আমাদের মনোবল নষ্ট পারে নাই ফলে সবার আন্তরিক প্রচেষ্টায় ও অমানবিক পরিশ্রমে সুন্দরভাবে শুটিং শেষ করতে পেরেছি। আমি ভাগ্যবান প্রথম চলচ্চিত্রে সবার এতটা সহযোগিতা পেয়েছি।’
কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মাণাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন– রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী প্রমুখ।
দ্বিতীয় লটের শুটিং অভিজ্ঞতা নিয়ে নয়া মানুষ চরিত্রে অভিনয় করা রওনক হাসান বলেন ‘তীব্র তাপদাহে সবাই অসহায় হয়ে যাই, কিছু অভিনয় শিল্পী ও কলাকুশলী অসুস্থ হয়ে পরে। কিন্তু সবার একটাই উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে শুটিং শেষ করা। কারণ এবার শুটিং শেষ করতে না পারলে আবার নতুন করে সেট নির্মাণ, সবার লুক সেট ও সময় মেলানো কঠিন ছিল বিশেষ করে এমন স্বাধীন চলচ্চিত্রের বাজেট স্বল্পতার কারণে সেটা আরও বেশি কঠিন।’
অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন ‘সাহরির সময় আমাদের কাজ শেষ হতো, আমরা শহরের একটা হোটেল এ অবস্থান করতাম, চর থেকে হোটেলে যেতে ২ ঘণ্টা সময় লাগত হোটেলে ২-৩ ঘণ্টা বিশ্রাম নিয়ে আবার চরে ফিরতে হতো। প্রতিদিন ১৮-১৯ ঘণ্টা এই তীব্র গরমের মধ্যে কাজ করতে হয়েছে।’
সিনেমাটি মুক্তি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক ফিল্ম এর প্রধান আ. মা. ম. হাসানুজ্জামান বলেন ‘প্রথম লটের ফুটেজ এর সম্পাদনার কাজ আমরা পূর্বেই শেষ করে রেখেছি। আশা করছি বাকি সম্পাদনা ও অন্যান্য কাজ আমরা দ্রুত শেষ করে এই বছরই চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারব।’

তৈরি হলো ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব। এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর জেলায়। এ জেলার ইতিহাস ও সৌন্দর্যকে উপজীব্য করে এবার নান্দনিক মঞ্চ নির্মাণ করা হয়েছিল লক্ষ্মীপুর জেলা সদরে অবস্থিত শতবর্ষ প্রাচীন দালাল বাজার জমিদারের স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের..,
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের পছন্দের ব্যান্ড মাইলস। তাঁর সংগীতজীবনে মাইলসের গান বড় ভূমিকা রেখেছে—এ কথা একাধিকবার জানিয়েছেন তিনি। এবার সেই মাইলসের সঙ্গে একই মঞ্চে গাইবেন অনুপম। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টে পারফর্ম...
২১ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘দাঁড়ালে দুয়ারে’ গেয়ে পরিচিতি পান সংগীতশিল্পী ঈশান মজুমদার। এরপর ‘নিঠুর মনোহর’ ও ‘গুলবাহার’ দিয়ে প্রশংসিত হয়েছেন। আবারও কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরছেন ঈশান।
১ দিন আগে
মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প নিয়ে প্রসূন রহমান বানিয়েছেন ‘শেকড়’। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের দুই দিন পর মুক্তি পাবে কানাডায়। নির্মাতা জানান, আগামী ২ আগস্ট থেকে কানাডার তিনটি শহরে দেখা যাবে শেকড়।
১ দিন আগে