Ajker Patrika

ঈদে ১০০ হলে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৩: ৫৯
ঈদে ১০০ হলে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। ঈদের সিনেমাগুলোর হল বুকিং চূড়ান্ত পর্যায়ে। এবার মুক্তি পাচ্ছে চারটি সিনেমা—গলুই, শান, বিদ্রোহী ও বড্ড ভালোবাসি। এর মধ্যে দুটি সিনেমারই নায়ক শাকিব খান। জানা গেছে, শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ মুক্তি পাবে শতাধিক হলে।

‘বিদ্রোহী’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে জানানো হয়েছে, এরই মধ্যে ১০০ হল চূড়ান্ত হয়েছে। ঈদের দিন পর্যন্ত এই সংখ্যা ১১০-এ পৌঁছাতে পারে। ‘বিদ্রোহী’র প্রযোজক সেলিম খান বলেন, ‘দর্শক ঈদে অ্যাকশন রোমান্টিক বিনোদনে ভরপুর সিনেমা দেখতে চায়, বিদ্রোহী তেমনই সিনেমা। তা ছাড়া এটি শাকিব খানের সিনেমা। আমার প্রত্যাশা, শাকিব যদি প্রচারণায় সম্পৃক্ত হন, ঈদের সেরা সিনেমা হবে বিদ্রোহী।’

‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব খানের নায়িকা শবনম বুবলী। শাকিব এতে অভিনয় করেছেন রাজনীতিবিদ মির্জা নাফিজ ইকবাল তূর্যর চরিত্রে। আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।

‘বিদ্রোহী’ সিনেমার পোস্টারঅন্যদিকে শাকিব অভিনীত ‘গলুই’ও ঈদের অন্যতম আলোচিত সিনেমা। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। দুটি সিনেমারই দেশজুড়ে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এবার ঈদে ব্যবসাসফল সিনেমা হবে ‘গলুই’ ও ‘বিদ্রোহী’।

শাকিব খান গত কয়েক মাস ধরেই আছেন যুক্তরাষ্ট্রে। এ দুটি সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার জন্য তাঁর এ মাসের শেষের দিকে দেশে ফেরার কথা থাকলেও তিনি আসছেন না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রেই এবার ঈদ পালন করবেন শাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত