গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত হামলার ভয়াবহ চিত্র তুলে ধরে প্রামাণ্যচিত্র ‘নাজা’ বানিয়েছেন দুই ইসরায়েলি পরিচালক। ভেনিস চলচ্চিত্র উৎসবে এর প্রদর্শনী ও পুরস্কার জয়ের পর থেকে ইসরায়েলের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তোলপাড় চলছে। এই বিতর্কের জেরে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে দেশটির চলচ্চিত্র নীতিনির্ধারণী সংস্থা ইসরায়েল ফিল্ম কাউন্সিল।
সংস্থাটি সুপারিশ করেছে, সরকারি অনুদান বরাদ্দের ক্ষেত্রে কোনো সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে কি না, সেই মানদণ্ড বাতিল করতে হবে। একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ‘বীরত্ব’ তুলে ধরে সিনেমা বানাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে তারা।
৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রায় ২৫ মিনিট স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে অভিবাদন) পায় নাজা এবং উৎসবের স্পেশাল জুরি প্রাইজ জিতে নেয়। এতে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা ও সেনাদের ২৪ জনের প্রত্যক্ষ জবানবন্দি তুলে ধরা হয়েছে, যেখানে গাজায় বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানানোর স্বীকারোক্তি রয়েছে। এর জেরে দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।
প্রামাণ্যচিত্রটির পরিচালক ইউভাল আব্রাহাম ও র্যাচেল জরের নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ছাড়া দেশটির সংসদে দুটি বিতর্কিত বিল দ্রুত পাসের উদ্যোগ নেওয়া হয়েছে—সেনাবাহিনীকে ‘অপমান’ করলে নাগরিকত্ব বাতিল এবং বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায়।
সরকারি এসব পদক্ষেপ ও হুমকির মুখে পরিচালক ইউভাল আব্রাহাম ও র্যাচেল জরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক সংগঠন সিপিজে। অন্যদিকে প্রায় ২ হাজার ইসরায়েলি চলচ্চিত্রকর্মী এই দুই নির্মাতার সমর্থনে পিটিশনে স্বাক্ষর করেছেন।
ইসরায়েল ফিল্ম কাউন্সিলের দাবি, বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে চলা ‘অপপ্রচার’ ঠেকাতে এবং সেনাদের আত্মত্যাগকে পর্দায় তুলে ধরতে এই নীতি পরিবর্তন দরকার। তবে এই সিদ্ধান্ত কার্যকর করা হলে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে কোণঠাসা হয়ে পড়া ইসরায়েলি চলচ্চিত্রশিল্প বিশ্বমঞ্চ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দেশটির চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
১৭ মিনিট আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
১ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
১ ঘণ্টা আগে
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমার নায়ক মরতুজা পলাশ। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে মরতুজাকে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে পলাশ-অপু জুটির প্রথম সিনেমা ‘শিকার’।
১ দিন আগে