
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
চিরকুট সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ অনেকে।
নির্মাতা মুনতাসির আকিব বলেন, ‘নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই চিরকুট সিনেমার গল্পের সূত্রপাত। সেই সময়ের আবেগ, সম্পর্ক ও স্মৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকদের সংযোগ তৈরি করাই সিনেমাটির অন্যতম উদ্দেশ্য। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরেছি। দর্শক যেন সিনেমাটির মাধ্যমে সেই সময়কে অনুভব করতে পারেন, সে চেষ্টা করেছি।’
মুনতাসির আকিব আরও বলেন, ‘বর্তমান সময়ে দাঁড়িয়ে নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পর্দায় তুলে ধরা ছিল বড় চ্যালেঞ্জ। সময়ের পার্থক্য, পোশাক, ক্যাম্পাসের পরিবেশ এবং সে সময়ের জীবনযাপনের নানা অনুষঙ্গকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।’
নির্মাতা জানান, আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিরকুট। পরিচালনার পাশাপাশি এ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মুনতাসির আকিব। সিনেমায় ব্যবহৃত চারটি গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
১ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
১ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
২ ঘণ্টা আগে
গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত হামলার ভয়াবহ চিত্র তুলে ধরে প্রামাণ্যচিত্র ‘নাজা’ বানিয়েছেন দুই ইসরায়েলি পরিচালক। ভেনিস চলচ্চিত্র উৎসবে এর প্রদর্শনী ও পুরস্কার জয়ের পর থেকে ইসরায়েলের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তোলপাড় চলছে।
৩ ঘণ্টা আগে