
মা-বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় সময় কাটাচ্ছেন বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির দুই যমজ সন্তান সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। সেখানেই বলিউড অভিনেতা আমিরের সঙ্গে দেখা হয়ে গেল দিব্য জ্যোতির। মুহূর্তটি ধরে রাখতে দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দিব্যর মা অভিনেত্রী শাহনাজ খুশি।
ফেসবুকে শাহনাজ খুশির শেয়ার করা ছবিতে দেখা যায়, আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। কাঁধে ব্যাগ, পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার। আর আমির খানের পরনে কালো কুর্তা, সাদা পায়জামা।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা। শ্যাম বেনেগালের সঙ্গে কাজের কথা শুনে দিব্যর পিঠ চাপড়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আমির। ফেসবুকে এমনটাই জানালেন শাহনাজ খুশি।
ফেসবুকে শাহনাজ খুশি লেখেন, ‘মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া, কথা বলা, মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজের কথা শুনে অত্যন্ত আন্তরিকভাবে পিঠ চাপড়ে আদর করা! কারণ বেনেগাল স্যারের তিনিও অতিশয় ভক্ত এবং তাঁর জন্য গর্বিতও।’
সবশেষে খুশি লেখেন, ‘অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি তাঁর মতো একজন শিল্পীর এমন বিনয় নিশ্চয় দিব্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।’

চলে গেলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশের পাপেটশিল্পের এই পথিকৃতের প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শোক প্রকাশ করে জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, ‘শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ার আমার মন্টু মামা।
২০ ঘণ্টা আগে
টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। প্রেম করছেন। সেই খবর ঘটা করে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই নীহার বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
২১ ঘণ্টা আগে
‘ওপেনহাইমার’ সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়ে বায়োপিকের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৯৭৭ মিলিয়ন ডলার।
১ দিন আগে
অ্যানিমেশনপ্রেমী দর্শকদের জন্য বড় সুখবর। আরও বিস্তৃত হচ্ছে ‘শ্রেক’-এর দুনিয়া। শ্রেক ইউনিভার্সের সেই বাচাল ও রসিক চরিত্রের ডানকিকে নিয়ে তৈরি হচ্ছে স্পিনঅফ সিনেমা। এতে এবার শ্রেক নয়, ডানকি নিজেই নায়ক, তাকে ঘিরে পুরো গল্প।
১ দিন আগে