
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
ছোটকাকু উৎসবের আয়োজন নিয়ে গতকাল শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে ‘সাংবাদিক সমীপে ছোটকাকু উৎসব’ শিরোনামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ছোটকাকুর স্রষ্টা ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা ও নাট্য নির্দেশক তারিক আনাম খানসহ ছোটকাকুর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনের আয়োজনে থাকছে মজার মজার নানা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আড্ডা, আলোচনা ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান।
ছোটকাকু উৎসবের অন্যতম আয়োজক সানাউল আরেফিন বলেন, ‘বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা দুই দিনের পুরো আয়োজনটি রেখেছি। তারা যেন খুব সুন্দর কিছু নিয়ে ঘরে ফিরতে পারে। তাদের সঙ্গে অভিভাবকদের জন্যও উপভোগ্য হবে উৎসবের পুরোটা সময়।’
বইয়ের পাতার ছোটকাকুকে পর্দায় প্রাণ দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন। ১৫ বছর ধরে চরিত্রটির সঙ্গে তাঁর পথচলা। চ্যানেল আইয়ের ছোটকাকু সিরিজে তিনি অভিনয় করেন নামভূমিকায়। আফজাল হোসেন বলেন, ‘আমরা সবাই বলি, ছোটদের সাহিত্য পড়তে পড়তে বড় হয়েছি। কিন্তু আমার মনে হয়েছে, জীবনের এই পর্যায়ে এসে ছোটদের জন্য আমরা কিছুই করছি না। সেই দায় থেকে ১৫ বছর ধরে ছোটকাকু করে চলেছি। জীবনে আনন্দ ও উৎসবের প্রয়োজন আছে। সেই আনন্দ ও উৎসব সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করতেই এই আয়োজন।’
এ সময় ১৫ বছর ধরে ছোটকাকুতে অভিনয় করা শিল্পীদের নিয়ে একটি গান তৈরির কথাও জানান আফজাল হোসেন। পরে সেই গান সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিদের দেখানো হয়। ইউটিউবে প্রকাশিত ‘পাখি পাকা পেঁপে খায়’ শিরোনামের গানটির সুর করেছেন রিপন খান। মিউজিক ভিডিওর ক্যামেরায় ছিলেন জুয়েল দাস, সম্পাদনায় আশরাফ উদ্দিন; ভিডিওতে অংশ নিয়েছেন ছোটকাকু সিরিজের অভিনয়শিল্পী আফজাল হোসেন, তারিক আনাম খান, তানভীর হোসেন প্রবাল, রওনক হাসান, শাহেদ আলী, ফারুক আহমেদ, আবদুন নূর সজল, আশনা হাবিব ভাবনা, নাজিয়া হক অর্ষা প্রমুখ।
ফরিদুর রেজা সাগর বলেন, ‘ছোটকাকু প্রথম লেখা শুরু ২০০৪ সালে। তখনই “কক্সবাজারে কাকাতুয়া” লেখার মধ্য দিয়ে পরিকল্পনা করেছিলাম, বাংলাদেশের বিভিন্ন জেলায় ছোটকাকুকে নিয়ে যাব, কিন্তু কখনোই তাকে বিদেশে নেব না।’
এখন পর্যন্ত ছোটকাকু সিরিজের ৪৮টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে ৪৫টির গল্পে বাংলাদেশের ৪৫টি জেলা উঠে এসেছে। বাকি তিনটিতে জেলার বাইরের গল্প ছিল। বইয়ের পাতা থেকে ছোটকাকুকে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে শিশু-কিশোরদের কাছে আরও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আফজাল হোসেনের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
এদিন ছোটকাকু সিরিজের ১৪টি বই প্রকাশিত হয় নতুন মোড়কে, নতুন আঙ্গিকে। এ ছাড়া সিরিজের ৪টি বইয়ের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৬ মিনিট আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৫ মিনিট আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ মিনিট আগে
প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১ দিন আগে