১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘৫৭০’ শিরোনামের চলচ্চিত্র। দীর্ঘদিন সেন্সর বোর্ডে পড়ে থাকার পর অবশেষে সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি। চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক আশরাফ শিশির।
সিনেবাজ ফিল্মস-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শাম ইসলাম ও জ্যোৎস্না ইসলাম। গত ১১ই ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য সনদ প্রাপ্ত হয়েছে।
৫৭০ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, প্রয়াত অভিনয়শিল্পী মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল প্রমুখ। ছবিটি সম্পাদনায় ছিলেন সাব্বির মাহমুদ ও সামিউল আলম স্বপ্ন, প্রধান চিত্রগ্রাহক ছিলেন সমর ঢালী এবং সংগীত পরিচালনায় ছিলেন রাফায়েত নেওয়াজ।
ভিএফএক্স এর কাজ করা হয়েছে ভিএফএক্স-টুন স্টুডিও তে। কারিগরি সহায়তায় মিডিয়া ইন বাংলাদেশ, শিল্প নির্দেশক তনি ও ফরিদ আহমেদ এবং কস্টিউম ডিজাইনার ছিলেন জান্নাতে তাহেরা মৌরি।
৫৭০ এর থিম সংগীত রচনা করেছেন চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির। কণ্ঠ দিয়েছেন ওয়ারফেজের এর প্রাক্তন লিড ভোকাল এবং এ সময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা মিজান রহমান।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
৪ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে