কিংবদন্তি অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ নির্মিত দ্বিতীয় সিনেমা ‘গোয়িং হোম’ ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। ঢাকার পর এবার চট্টগ্রামে সিলভার স্ক্রিন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা ও অভিনেতা মাশরুর পারভেজ বলেন, ‘গত ১১ আগস্ট ঢাকার একটি প্রেক্ষাগৃহে আমার সিনেমাটি মুক্তি পেয়েছিল। ইচ্ছা আছে দেশের সব জেলায় সিনেমাটি দেখানোর। আমি আমার সিনেমাকে এভাবে মারা যেতে দেব না। সেই জায়গা থেকেই শনিবার থেকে চট্টগ্রামে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যদি শনিবারের শো ভালো যায় তাহলে সেখানে আরও কয়েক দিন চলতে পারে।’
সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে এক যুবকের শিকড়ে ফেরার আকুলতা নিয়ে। গল্পে মিলেমিশে গেছে বাস্তবতা আর গভীর জীবনবোধ। সিনেমাটিতে শুধু অভিনয় ও পরিচালনা নয়, ‘গোয়িং হোম’ সিনেমার গল্প, চিত্রনাট্যও লিখেছেন মাশরুর নিজেই।
উল্লেখ্য, এ সিনেমায় ছেলে মাশরুরের পরিচালনায় অভিনয় করেছেন সোহেল রানা। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মাশরুরের মা জিনাত বেগমকেও। আরও আছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
২ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
২ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে