কলকাতার নায়িকা নুসরাত জাহানের সাহস নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে জীবনে নিজের শর্তে বাঁচেন নুসরাত। তাই তো নিখিল জৈনের সঙ্গে বিতর্কিত বিয়ে ভাঙবার আগেই যশ দাশগুপ্তর সন্তানের মা হয়েছেন তিনি। শুধু রুপালি পর্দাতেই নয়, বাস্তবেও ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ নুসরাত জাহান। অভিনয় ক্যারিয়ার সামলে জনপ্রতিনিধির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, এখন ঈশানকেও সমালাতে হচ্ছে সারা দিন। সংসার, সন্তান, ক্যারিয়ার-সবটা ব্যালেন্স করে চলবার মাঝেই এবার নতুন ইনিংস শুরু করছেন নুসরাত। হ্যাঁ, নুসরাত এবার হবেন রেডিও হোস্ট।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে এর আগে ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এর মতো রেডিও শো হোস্ট করতে দেখা গেছে, এবার ইশক এফএম-এ নুসরাত নিয়ে আসছেন তাঁর রেডিও শো। নাম ‘ইশক উইথ নুসরাত….ভালোবাসায় বোল্ড’। কী থাকবে এই শো-তে? নাম শুনেই বোঝা যাচ্ছে ভালোবাসার গল্প থাকবে এই রেডিও সিরিজজুড়ে। ভালোবাসা শুধু সিনেমার সংলাপে ভরপুর নয়, ভালোবাসার গভীর অর্থ অনেকটা বৃহৎ। সেই সাহস সবার থাকে না। তেমনই কিছু সাহসী ভালোবাসার গল্প নিয়ে আসছেন নুসরাত জাহান। চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে রেডিও সিরিজ ‘ইশক উইথ নুসরাত’।
গত ২৬ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত। সম্প্রতি প্রকাশ করেছেন ছেলের ছবি। যশের সঙ্গে এখন সুখী দাম্পত্য তাঁর। গত মাসেই ছবির শুটিংয়ে কাশ্মীর গিয়েছিলেন দুজনে। ফিরে এসে ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-র শুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৭ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
১০ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
১১ ঘণ্টা আগে