মিজ অঁ সিন বা দৃশ্যধারনের আয়োজন সিনেমার গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত এই ধারণাটি সিনেমায় আসে মঞ্চ নাটক থেকে। সিনেমার প্রতিটি দৃশ্যের জন্য যে প্রস্তুতি নিতে হয় তাই মিজ অঁ সিন নামে পরিচিত। গত মঙ্গলবার এ বিষয়ে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া দিনব্যাপী একটি সিম্পোজিয়ামের আয়োজন করে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত সিম্পোজিয়ামটি পরিচালনা করেন নির্মাতা ও প্রশিক্ষক অমিতাভ রেজা চৌধুরী।
শুরুতেই দেখানো হয় আন্দ্রিয়ানো মাতোশি অভিনীত আন্তোনেটা কাস্ত্রাতি পরিচালিত সিনেমা ‘জনা’। সিনেমাটি ২০২০ সালে অস্কার প্রতিযোগিতায় কসোভা থেকে প্রতিনিধিত্ব করে। এরপর অনলাইন সেশনে অংশ নেন এই সিনেমার চিত্রগ্রাহক সেভডিজে কাস্ত্রাতি। তিনি এই সিনেমার শুটিংয়ের আয়োজনের অভিজ্ঞতা বর্ণনা করেন। সেভডিজে কসোভার প্রথম নারী চলচ্চিত্রগ্রাহক, যিনি চিত্রগ্রহণের ওপর আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে হলিউডে কাজ করছেন। এরপর অনলাইন সেশনে অংশ নেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়।
সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টা ৩০ মিনিটে। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ ডেলিগেশসের অ্যাম্বাসেডর চালর্স হোয়াইটলি। বিশেষ অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ, সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার পৃষ্ঠপোষক মাশরুর মাওলা।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে