
২০১৮ সালে শুরু হয়েছিল আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং। তবে এখনো শুটিং শেষ করতে পারেননি নির্মাতা। আটকে আছে নানা জটিলতায়। অবশেষে সাত বছর পর আবার শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। তবে বদলে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। নতুন প্রতিষ্ঠানের ব্যানারে হবে সিনেমার বাকি অংশের কাজ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তাঁর উপন্যাসের জনপ্রিয় চরিত্র নিয়ে সাজানো হয়েছে কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমার কাহিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে ছিলেন গাজী রাকায়েত, ফেরদৌস আহমেদ, সাদিকা পারভীন পপি, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, তমা মির্জা প্রমুখ। নির্মাতা জানান, ২০১৮ সালে প্রায় ৪০ শতাংশের বেশি শুটিং হয়েছিল। বেশ কিছু শিল্পী পরিবর্তন করে আবার শুরু হবে সিনেমার কাজ।
কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমায় গাজী রাকায়েত আছেন শরৎচন্দ্রের ভূমিকায়। দেবদাস চরিত্রে ফেরদৌস আহমেদ এবং পার্বতীর চরিত্রে সাদিকা পারভীন পপি। দুই দিন শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফেরদৌস ও পপি। তবে এখন দুজনেই আছেন শোবিজ থেকে দূরে। এত দিন তাঁদের অপেক্ষায় ছিলেন নির্মাতা। এখন সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের না পেলে নতুন কাউকে নিয়ে কাজ শেষ করবেন। এ বছরের শেষ দিকে নতুনভাবে শুরু হবে শুটিং।
নির্মাতা আরিফুর জামান আরিফ বলেন, ‘পপির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। কোনো খোঁজ পাইনি। সম্প্রতি তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি আটকে থাকা সিনেমার জন্য দুঃখপ্রকাশ করেছেন। এখনো চেষ্টা করছি তাঁকে নিয়েই কাজটি শেষ করতে। না পেলে নতুন শিল্পীকে নিয়েই শুরু করব। আর ফেরদৌস ভাই এই মুহূর্তে দূরে আছেন। তাই তাঁর জায়গাতেও নতুন কাউকে নেওয়ার পরিকল্পনা করছি। অন্য অভিনয়শিল্পীদের সঙ্গেও যোগাযোগ চলছে। সবাই চান, সিনেমাটি শেষ হোক। সবার সঙ্গে কথা বলে শিডিউল তৈরি করব।’

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
১০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১৯ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২০ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২০ ঘণ্টা আগে