নিউইয়র্কে গোথামাইট ফিল্ম অ্যাওয়ার্ড নামের উৎসবে ‘বেস্ট ইয়াং ফিল্মমেকার’ পুরস্কার জিতেছে বাংলাদেশের জোহরা রহমান তিতলী। তিতলী কিশোরগঞ্জ জেলার ভৈরব উদয়ন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে তিতলীর বানানো শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপেক্ষা’ ইংল্যান্ড ও নেদারল্যান্ডসে পৃথক দুটি শর্টফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল মনোনয়ন পাওয়ার পর এবার এই পুরস্কার জিতল। গোথামাইট ফিল্ম অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ প্রতি মাসে একজন করে শ্রেষ্ঠ নির্মাতা নির্বাচন করে বছর শেষে সেরাদের সেরা নির্বাচন করে পুরস্কৃত করে থাকে।
আগামী ডিসেম্বর মাসে নিউইয়র্কে উৎসবের মূল পর্বে বছরের সেরা নির্মাতাদের পুরস্কৃত করা হবে। করোনাকালের গৃহবন্দী শিক্ষার্থীদের মানসিক অবস্থাকে তুলে ধরে তৈরি হয়েছে ‘অপেক্ষা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

তাঁর মৃত্যুর পর চলচ্চিত্র ও আলোকচিত্র জগতের বহু সহকর্মী শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় তারকা আলোকচিত্রী অতুল কাসবেকরের একটি আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
১০ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর। ৮ অক্টোবর ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার ভোরে বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, টানা ৪৫ মিনিট দেওয়া হয় সিপিআর। কিন্তু শেষরক্ষা হয়নি।
১৮ ঘণ্টা আগে
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ শুরু করেন। নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছেন। নাচের প্রশিক্ষণ নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। অভিনয়ের পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সেখানেই নাচের শিক্ষক
১৮ ঘণ্টা আগে
বিডিআর বিদ্রোহের শহীদদের স্মরণে আসিফ আকবর গেয়েছিলেন ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে প্রকাশিত গানটিতে আসিফের সঙ্গে গেয়েছিলেন সাবরিনা পড়শী। দেড় দশক পর নতুন সংগীত আয়োজনে আবার তৈরি হয়েছে গানটি। এবার আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে নতুন কুঁড়ির আধুনিক গানে বিজয়ী রোদসী নূর সিদ্দিকী।
১৮ ঘণ্টা আগে