আইনি জটিলতায় পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্পত্তি বিক্রির জেরে অভিনেত্রীর ওপরে ব্যাপক চটেছেন তাঁর প্রাক্তন স্বামী হলিউড অভিনেতা ব্র্যাড পিট। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন ব্র্যাড পিট।
প্রতিবেদন থেকে জানা গেছে, ব্র্যাডের অনুমতি না নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি তাদের যৌথ সম্পত্তি থেকে কিছু অংশ বিক্রি করে দিয়েছেন। আর এতেই খেপেছেন এই ব্র্যাড পিট। ফ্রান্সে ১৩ লক্ষ ১৮২ কোটি টাকা মূল্যের একটি আঙুর খেতের সমান দু-ভাগ মালিকানা রয়েছে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার। সেখান থেকেই নিজের নামের অংশটুকু রাশিয়ার কোটিপতি ইউরি শেফলারকে দিয়েছেন এই অভিনেত্রী।
ব্র্যাডের অভিযোগ, তাঁর অনুমতি না নিয়ে শাতো মিরাভাল নামের বিপুল বাগানের অর্ধেক বিক্রি করে দিয়ে বেআইনি কাজ করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ইতিমধ্যে অভিনেতা আইনজীবীর মাধ্যমে লস অ্যাঞ্জেলেসের আদালতে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগে বলে হয়, অ্যাঞ্জেলিনা গোপনে শেফলারের সংস্থার সঙ্গে চুক্তিতে গিয়ে ব্র্যাড ও তাঁর সংস্থার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
অপরদিকে, অ্যাঞ্জেলিনার আইনজীবী জানান, ব্র্যাডের অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন এবং অত্যন্ত হানিকর এক পদক্ষেপ। কারণ দলিল অনুযায়ী, আঙুর খেতটির সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে রয়েছেন সুরা প্রস্তুতকারী সংস্থা মার্ক পেরিন। ২০১৩ সাল থেকে ব্র্যাডের নিজস্ব সংস্থা মন্ডো বঙ্গোর সঙ্গেই ব্যবসা করছে তারা। এরপরেই শাতো মিরাভাল বড়সড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। সেই সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এর নাম।
যদিও ব্র্যাডের আইনজীবীর এই বাগানের সাফল্যের জন্য অ্যাঞ্জেলিনার বিশেষ কোনো অবদানই নেই বলে দাবি করেছেন। তবে তাদের এই আইনি জটিলতায় শেষ অবধি কে জেতেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
৯ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন জোলি–ব্রাড। দুই বছর পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। এই দম্পতির সংসারে ৬ সন্তান। ২০ বছরের ম্যাডক্স, ১৮ বছরের প্যাক্স, ১৭ বছরের জাহারা, ১৬ বছরের শিলো এবং ১৩ বছরের যমজ ভিভিয়েন ও নক্স রয়েছে। কিন্তু তাদের নাবালক সন্তানদের ভাগ করে নেওয়ার ব্যবস্থা এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে মামলা এখনো চলছে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে