
একসময়ের শক্তিশালী এবং আবেগময় যাত্রার মঞ্চ যেন পরিণত হয়েছে প্রাপ্তবয়স্কদের নৃত্য-আসরে। বাস্তবজীবনের এমন অভিজ্ঞতা নিয়ে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নামের সিনেমা বানিয়েছেন আসিফ ইসলাম। ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে যাত্রা শুরু হচ্ছে এই সিনেমার। ১৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে আর্টকোর সেকশনে বিশ্ব প্রিমিয়ার হবে সিনেমাটির। এই বিভাগে আরও আছে রাশিয়ার ‘অ্যান্ড সামথিং এলস’, ভারতের ‘দ্য বুক অব ড্রাই লিভস’, গ্রিস ও সুইজারল্যান্ডের ‘নোভাক’, কোরিয়া ও জাপানের ‘দ্য অ্যাশেজ অব লাভ’ ও ভিয়েতনামের ‘কাই নাম ইন’।
যাত্রার সঙ্গে আসিফ ইসলামের পরিচয় শৈশবে। সেই স্মৃতি পুনরুজ্জীবিত করতে ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে যান তিনি। সেখানে গিয়ে তাঁর মনে হয়, যাত্রাশিল্প এখন পরিণত হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য আয়োজিত নৃত্যের আসরে। গল্পের চেয়ে দর্শকের আগ্রহ ছিল শহর থেকে আসা এক নৃত্যশিল্পীকে ঘিরে। কয়েকটি দৃশ্যের পরেই পালা থেমে যায়, দর্শকদের দাবির মুখে অপমানে মঞ্চ ছাড়তে হয় পালার প্রধান অভিনেতাকে। মঞ্চে আসেন সেই নৃত্যশিল্পী। সেদিনের সেই ঘটনাকে ঘিরে আসিফ ইসলাম বানিয়েছেন সিনেমাটি। এতে অভিনয় করেছেন মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা আর শহরের গ্ল্যামারাস প্রিন্সেস রোজি চরিত্রে আছেন আশনা হাবিব ভাবনা।
নির্মাতা আসিফ ইসলাম বলেন, ‘চলচ্চিত্রটি বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য যাত্রাপালার পতনের চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে প্রিন্সেস নামের আবেদনময়ী এক নর্তকী দর্শকদের চাহিদা মেটাতে মঞ্চ দখল করে নেয়। চলচ্চিত্রটি সমাজেরই প্রতিচ্ছবি, যা প্রকাশ করে আমরা কী হয়ে উঠেছি এবং বিনোদনের নামে এখন কী চাইছি।’
কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমায় আরও অভিনয় করেছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখ প্রমুখ।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৬ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৬ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
৯ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
৯ ঘণ্টা আগে