
আমার সঙ্গে আশাজির দুবার দেখা হয়েছে। প্রথমবার দেখা হয়েছে ঢাকায়। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গান করতে এসেছিলেন। ব্যাকস্টেজে দেখা করতে যাওয়ার পর আমাকে বললেন, ‘তোমার নাম আমি শুনেছি। তোমার একটা গান শুনেছি—জন্ম আমার ধন্য হলো। কী সুন্দর তুমি গেয়েছ।’ তাঁর কাছ থেকে এমন প্রশংসা শুনে অনেক লজ্জা পাচ্ছিলাম। এই কথা তাঁকে বলার পর বললেন, ‘লজ্জার কিছু নেই। এটা তোমার প্রাপ্য।’
আরেকবার তাঁর সঙ্গে দেখা হয়েছিল বোম্বেতে ‘অন্যায় অবিচার’ সিনেমার গান রেকর্ডিংয়ের সময়। শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার এই সিনেমার গানগুলো লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর-সংগীত করেছেন আর ডি বর্মন। গানের রিহার্সালের সময় স্টুডিওতে এসেছিলেন আশাজি। আমি গান তুলছিলাম, তা দেখছিলেন তিনি। সেদিন আমার কণ্ঠ ও গায়কির এত প্রশংসা করছিলেন যে আমি খুব লজ্জা পাচ্ছিলাম। আর ডি বর্মনকে বললেন, ‘তুমি তো এই গানের জন্য একজন পারফেক্ট শিল্পীকে বেছে নিয়েছ।’
আশাজির ব্যবহার, কথাবার্তা, নম্রতা-ভদ্রতা দেখে বোঝার উপায় ছিল না উনি এত বড় মাপের একজন শিল্পী। উনার সঙ্গে যত কথা বলেছি, ততই অবাক হয়েছি। শিল্পী হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও তাঁর মাঝে যে গুণাবলি ছিল, তা সবার জন্য শিক্ষণীয় বিষয়। তিনি যেমন মহান শিল্পী, তেমনি একজন মহান মানুষ। উনাকে নিয়ে মূল্যায়ন করার কোনো যোগ্যতাই আমার নেই। আশাজির কোনো তুলনা নেই।
আশাজির মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কয়েক মিনিট কথাই বলতে পারছিলাম না। সকালে খবর দেখলাম উনি আইসিইউতে আছেন। ভেবেছিলাম সুস্থ হয়ে উঠবেন। কয়েক ঘণ্টা পর যখন ওনার মৃত্যুর সংবাদ শুনলাম, তখন নির্বাক হয়ে গেলাম। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। এত কষ্ট পেয়েছি, বলে বোঝাতে পারব না।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে