দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন শাকিব খান। তবে সিনেমা নয়, বিজ্ঞাপনের শুটিং দিয়ে দশ মাসের বিরতি ভাঙলেন তিনি। গত বছর সর্বশেষ ‘গলুই’ সিনেমার শুটিং করেন শাকিব। এরপর পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরেন গত ১৭ আগস্ট। দীর্ঘদিন পর রোববার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পাওয়া গেল শাকিবকে।
শুটিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে শাকিব তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নতুন লক্ষ্য নিয়ে নতুন করে আবার শুরু। ফিরে এলাম লাইট ক্যামেরা অ্যাকশনে।’ শাকিব খান বলেন, ‘বিজ্ঞাপনের পর সিনেমার শুটিং করব। দেশ ও দেশের বাইরের সিনেমা রয়েছে। এ জন্য একেবারে নতুনভাবে নিজেকে প্রস্তুত করছি। অনেকদিন পর শুটিংয়ে ফিরে খুব ভালো লাগছে। এতদিন এই পরিবেশটা মিস করছিলাম।’
শাকিব যে বিজ্ঞাপনের কাজ করছেন, সেটি বার্জার পেইন্টসের। এর শুভেচ্ছাদূত তিনি। আগেও এ পণ্যের আরেকটি বিজ্ঞাপনে দেখা দিয়েছিলেন শাকিব। তাতে তাঁর সঙ্গী ছিলেন নুসরাত ফারিয়া। জানা গেছে, নতুন বিজ্ঞাপনেও ফারিয়া যুক্ত হয়েছেন শাকিবের সহশিল্পী হিসেবে। এ বছরই বিজ্ঞাপনটি প্রচারে আসার কথা রয়েছে।
‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে শাকিবের নতুন দুটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। শিগগিরই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘মায়া’ নামের (নাম পরিবর্তন হতে পারে) একটি সিনেমার শুটিং শুরু করবেন শাকিব। ‘গলুই’য়ের পর এ সিনেমায়ও তাঁর নায়িকা হবেন পূজা চেরী। বানাবেন হিমেল আশরাফ।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৯ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
২১ ঘণ্টা আগে