শহীদ জননী জাহানারা ইমামের ওপর নির্মিত চারটি তথ্যচিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিয়েছেন তাঁর ছোট ছেলে সাইফ ইমাম জামী। ২৪ নভেম্বর বেলা ২টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে মহাপরিচালক মো. নিজামূল কবীরের হাতে তথ্যচিত্রগুলো হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ফুটেজ সংগ্রহের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ।
তথ্যচিত্র চারটিতে শহীদ জননীর জীবনের বিভিন্ন ঘটনাবলির চিত্র ও তাঁর সন্তান বীর মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রাসঙ্গিক ঘটনাবলি রয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জাহানারা ইমামের ছেলে মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমী শহীদ হন। এ ছাড়া যুদ্ধের সময় তাঁর স্বামী প্রকৌশলী শরীফুল ইমাম আহম্মেদকে পাকিস্তানি বাহিনী নির্যাতন করে এবং ১৩ ডিসেম্বর তিনি মারা যান। মুক্তিযুদ্ধে ছেলের অংশগ্রহণ, শহীদ হওয়া এবং অন্যান্য বিষয় নিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি রচনা করেন জাহানারা ইমাম।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে