সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে কয়েকটি ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করেন বর্ষা। এরপর থেকে তা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ট্রল। বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সেসব অংশ কেটে বানানো হচ্ছে বিভিন্ন কনটেন্ট। আর এতেই বেজায় চটেছেন তিনি, দিলেন মানহানি মামলার হুমকি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা বর্ষা দীর্ঘ স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার ল ইয়ার কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত।’
স্ট্যাটাসের শেষে বর্ষা লিখেছেন, ‘আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৫ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৫ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৮ ঘণ্টা আগে