জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালনা করেছেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ নামের সিনেমাটি। এ বছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রকাশ করা হয়েছিল সিনেমার প্রথম পোস্টার। ঈদ উপলক্ষে এল দ্বিতীয় পোস্টার। একইসঙ্গে জানানো হলো বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তির সম্ভাব্য তারিখ।
জানা গেছে, এ বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। তবে কোন তারিখে দেখা যাবে সিনেমাটি, সেটি নিশ্চিত করে জানানো হয়নি। সিনেমাটির প্রথম পোস্টারে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আদলে জনসাধারণের উদ্দেশে হাত নাড়ার দৃশ্য রাখা হয়। দ্বিতীয় পোস্টারেও একই দৃশ্য রাখা হয়েছে। তবে খানিকটা বদল আনা হয়েছে। আগের পোস্টারে শুধু হাত দেখা গিয়েছিল। এবারের পোস্টারে দেখা গেছে বঙ্গবন্ধুর লুকে অভিনেতা আরিফিন শুভর সাইড প্রোফাইল।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, তৌকীর আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, সাবিলা নূর, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, প্রার্থনা দীঘি, রিয়াজসহ আরও অনেকে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে