
জেমসের কনসার্ট। মঞ্চের সামনে হাজার হাজার দর্শক। নগরবাউল গাইছেন ‘দুষ্টু ছেলের দল’। একেবারে সামনের সারিতে হুডি পরা সিয়াম আহমেদ। পাশেই সুনেরাহ বিনতে কামাল। কনসার্টের তালে তালে দুলছেন তিনি, আর হুডির ফাঁক দিয়ে মাঝে মাঝে সিয়ামের দিকে তাকাচ্ছেন। আচমকা একপ্রকার জোর করেই জড়িয়ে ধরে গভীর চুমু দিলেন সুনেরাহ। দুই হাতে তরুণীকে দূরে ঠেলে দিয়ে কষে চড় বসিয়ে দেন গালে।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন টক অব দ্য টাউন। অবশেষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী সুনেরাহ। তিনি লিখেছেন ‘এখানে আমি আর সিয়াম ছিলাম না। এখানের দুজন—প্রিয়ম এবং লুমিন।
যারা আমাদের পরবর্তী সিনেমা অন্তর্জালের দুটি চরিত্র। অনেকেই এটা সত্যি বলে বিশ্বাস করেছেন, বিষয়টি আমরা আমাদের অভিনয় গুণ হিসেবেই নেব।’ পোস্টের শেষে মজা করে সুনেরাহ লেখেন, ‘যারা আমাকে চেনেন তাঁরা কি এটা বিশ্বাস করেন যে, আমি থাপ্পড় খেয়ে চলে যাওয়ার মেয়ে?’
উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জেতেন সুনেরাহ। এরপর থেকে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্মে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১১ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ দিন আগে