
বড় পর্দার পর ওটিটিতে মুক্তি পেয়েছে নির্মাতা আসাদ সরকারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন পাখি’। গত ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে চলচ্চিত্রটি বিনা মূল্যে দেখা যাচ্ছে। বড় পর্দার মতোই ওটিটিতেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
সিনেমাটির ওটিটিতে মুক্তির প্রতিক্রিয়ায় নির্মাতা আসাদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ওটিটিতে মুক্তির পর বেশ সাড়া পাচ্ছি। আসলে সিনেমাটি তরুণ প্রজন্মকে টার্গেট করেই আমরা বানিয়েছিলাম। এখন ওটিটিতে মুক্তি আমাদের সিনেমাটি আরও বেশি তরুণদের কাছে নিয়ে যাবে।’
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয় এবং কোনো যুক্তিতেই নয়। এই সিনেমার মধ্য দিয়ে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা সবার কাছে পৌঁছানো প্রয়োজন, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।’
জীবনের উল্টো পিঠেই থাকে মৃত্যু। কিন্তু সেই মৃত্যু অনাকাঙ্ক্ষিত হোক, তা কেউই চায় না। তেমনি কেউ চায় না আত্মহত্যার মাধ্যমে অবসান হোক কোনো জীবনের। তবু তো আত্মহত্যার মিছিল থেমে নেই সংসারে। কী হয় আত্মহত্যার পর একটি পরিবারে? কাছের মানুষগুলো কেমন থাকে তখন? সামজেই বা কী প্রভাব পড়ে আত্মহত্যার? কীভাবে থামানো যায় আত্মহত্যার মহোৎসব, তা নিয়েও চলছে বিস্তর চেষ্টা—কবিতা, গানে, সাহিত্যে, চলচ্চিত্রে। আর আত্মহত্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘জীবন পাখি’।
গুণবতী ফিল্মসের ব্যানারে ও জলছবি মিডিয়ার সহযোগিতায় নির্মিত জীবন পাখি সিনেমায় অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি, আজাদ আবুল কালাম, ফাতেমা তুজ জোহরা, মুহিন খান, সুজন হাবিব, লাবনী মীম, সঞ্জীব আহমেদ, আজমল হুদা মিঠু, মিম, সুমনা সরকার, প্রমুখ।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
১৫ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে