ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। ওটিটি প্ল্যাটফর্মেও সমানতালে তাঁর সাফল্য ধরে রেখেছেন। দর্শকরা অনেক দিন ধরেই নিশোকে বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন। এবার সেই অপেক্ষায় অবসান হতে যাচ্ছে।
পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’ তে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। আগামী ১২ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’র ঘোষণাটি আসবে বলে চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই সিনেমা।
আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা। এই সিনেমার জন্য নাকি কয়েকমাস ধরে প্রস্তুতি নিচ্ছেন নিশো। সম্প্রতি নাটক ও ওটিটিতেও তার কাজ তেমন দেখা যাচ্ছে না।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের দুই ঈদের যেকোনো একটিতে ‘সুড়ঙ্গ’ সিনেমা হলে মুক্তি দেওয়া হতে পারে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে