বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যেও যেন দর্শকদের হৃদয় জয় করেছেন। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বিভিন্ন মুহূর্তের ছবি। আর সেগুলোতে অভিনেত্রী ভেসে যান ভক্তদের ভালোবাসায়।
সর্বশেষ বৃহস্পতিবার রাতে কালো শাড়িতে হাজির হয়েছেন তুষি। হাস্যোজ্জ্বল ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই হয়ে যায় ভাইরাল। ছবির মন্তব্যের ঘরে শিরিন আক্তার নামে একজন লেখেন, ‘আপনি দেখতেও যেমন সুন্দর, তেমনি সুন্দর আপনার অভিনয়।’ নিয়ামত আরিফ নামে একজন লেখেন, ‘বুকটা চিনচিন করছে।’
২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। ওই আসরে তিনি প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর ২০১৬ সালে নির্মাতা দেওয়ান রবি পরিচালিত ‘আইসক্রিম’ দিয়ে শুরু করেন চলচ্চিত্রে যাত্রা।
গত বছরের আলোচিত ও ব্যবসাসফল ‘হাওয়া’ সিনেমায় ‘গুলতি’ চরিত্রটি তাঁকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। এ ছাড়া গত বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ দিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সম্প্রতি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড–WOW’ ফেস্টিভ্যালে গত ২৫ ফেব্রুয়ারি প্রদর্শিত হয়েছে নাজিফা তুষি অভিনীত পরিচালক আরিফুর রহমানের চলচ্চিত্র ‘স্কুটি’।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২৮ মিনিট আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
২ ঘণ্টা আগে