
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। কর্মসূচির মধ্যে ছিল, স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, দোয়া ও মিলাদ মাহফিল। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ও পরিচালক ফারহানা রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় তথ্যসচিব বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তাঁর জীবন ও কর্ম জানার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে এবং নিজেদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। জাতির পিতার আদর্শকে আমাদের ধারণ করতে হবে।’
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪১টি স্কুল ও আর্ট একাডেমির প্রায় তিন শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের চেয়ারপারসন রোকেয়া সুলতানা। এ সময় পক্ষকালব্যাপী বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যসচিব।
এ ছাড়া ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘স্টপ জেনোসাইড’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর জাপান সফর’ ও ‘স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু’।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে