চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের ‘চড়কাণ্ড’ নিয়ে উত্তাল ঢালিউড। গত শুক্রবার ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে থাপ্পড় মেরেছেন ওমর সানী, জায়েদ খানও পিস্তল বের করে তাঁকে গুলি করার হুমকি দিয়েছেন— এমন খবর দিনজুড়ে আছে আলোচনার কেন্দ্রে। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান।
পুরো ঘটনায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন এই অভিনেতা। জায়েদ খান বলেন, ‘ওইদিন তিনি (ওমর সানী) অনুষ্ঠানে এসে দুই তিন মিনিট থেকে চলে গিয়েছিলেন। এ ধরনের কোনো ঘটনাই সেদিন ঘটেনি। উনি এটা ইচ্ছাকৃতভাবে বানিয়েছেন। দুই-তিন আগে নিপুণকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আজকে একটা মামলার তারিখ ছিল। অন্যদিকে মনোযোগ ঘোরানোর জন্য এই কাজটা করা হয়েছে।’
শুক্রবারের ওই অনুষ্ঠানে ওমর সানী মাতাল অবস্থায় এসেছিলেন বলে অভিযোগ জায়েদ খানের। তিনি বলেন, ‘বসুন্ধরা কনভেনশন সেন্টারে আর্মস নিয়ে ঢোকার তো কোনো সুযোগ নাই। আর বিয়েবাড়িতে কেন আর্মস নিয়ে যাব, আমি কী মাতাল! আমি তো জীবনে ড্রিঙ্ক করি না। মাতাল ছিলেন উনি (ওমর সানী)। বিয়ের অনুষ্ঠানে তিনি মাতাল অবস্থায় এসেছিলেন।’
জায়েদ খান বলেন, ‘অনুষ্ঠানের দিন ডিপজল ভাই ছিলেন, রোজিনা আপা, অঞ্জনা আপা সবাই ছিলেন। আমি সন্ধ্যা থেকে গেস্ট রিসিভ করেছি। দুই দিন পর এ ধরনের একটি গুজব ছড়ানো পুরোপুরি ইনটেনশনাল।’
বিনোদন সম্পর্কিত পড়ুন:

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
২ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
২ ঘণ্টা আগে