মালয়ালম অভিনেত্রী নাজরিয়া নাজিমের হাসিতেই কাবু হাজারো পুরুষ। একটা ভুবন ভোলানো হাসি, যে হাসি তিরের মতো বিঁধে হৃদয়কে এফোঁড়-ওফোঁড় করে দেয়। যাঁর সৌন্দর্য আর অভিব্যক্তিতে বুঁদ হয়ে ডাকা হয় ‘এক্সপ্রেশন কুইন’ নামে।
অভিনয়ে নিয়মিত নন নাজরিয়া। ২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের শুরু। ২০১৪ সালে তাঁর ওপর আলো আছড়ে পড়ে ‘বেঙ্গালোর ডেইজ’ ও ‘ওম শান্তি ওশানা’ সিনেমাগুলোর মাধ্যমে। মাত্র ২০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। স্বামী ফাহাদ ফাসিলও জনপ্রিয় অভিনেতা। সে বছরই অভিনয়ে বিরতি নেন নাজরিয়া। ২০১৪ সালে পাঁচটি সিনেমা মুক্তি পাওয়া নাজরিয়া ফেরেন ২০১৮ সালে। ‘কোডি’ সিনেমায় জেনি চরিত্রে মুগ্ধতা ছড়ান।
২০২০ সালে স্বামী ফাহাদের সঙ্গে ‘ট্রান্স’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। দুই বছর বিরতিতে শুক্রবার মুক্তি পেল নাজরিয়ার নতুন সিনেমা ‘আন্তে সুন্দরনিকি’। সিনেমাটি বক্স অফিসে প্রশংসা কুড়াচ্ছে। খ্রিষ্টান মেয়ে লীলার চরিত্রে অভিনয় করেছেন নাজরিয়া। তাঁর বিপরীতে ন্যানি আছেন ব্রাহ্মণ সুন্দরের চরিত্রে। এবারও কি বিরতি নেবেন নাজরিয়া? অভিনেত্রী জানিয়েছেন, এখন থেকে নিয়মিতই অভিনয় করবেন। হাতে অনেকগুলো স্ক্রিপ্ট আছে। তবে পরবর্তী সিনেমায় স্বামীর সঙ্গেই অভিনয় করবেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫