দেশের সীমানা পেরিয়ে বিদেশেও এখন চলছে ‘হাওয়া’র প্রভাব। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার ১১৭টি হলে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রধান অলিউল্লাহ সজীব দাবি করেছেন, বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে হাওয়া জায়গা করে নিয়েছে ইউএস টপ চার্টে।
আজ বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে সজীব জানান, মুক্তির পর প্রথম চার দিনের আয়ে হাওয়া এ মুহূর্তে ইউএস টপ চার্টের ২৭ নম্বরে অবস্থান করছে। প্রথম চার দিনে (লেবার ডে লং উইকেন্ডে) হাওয়ার গ্রস বক্স অফিস কালেকশন ২১৩৪৬১ ডলার। কানাডা গ্রস ৮৬৩১২ ডলার, আমেরিকা গ্রস ১২৭১৪৯ ডলার। সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৫ হাজার ৪৪৪ জন। কানাডায় দেখেছেন ৯ হাজার ৯৩০ জন, আমেরিকায় দেখেছেন ১৫ হাজার ৫১৪ জন।
অলিউল্লাহ সজীব লিখেছেন, ‘ব্যবসার শক্তি দিয়ে আমাদের সিনেমা (হাওয়া) পৃথিবীর এক নম্বর টপ চার্টে ঢুকে পড়েছে। তা-ও আবার টপ ৩০-এ। খুবই অবিশ্বাস্য লাগছে, তাই না? আমারও বেশ সময় লেগেছে বিশ্বাস করতে। কিন্তু এ ঘটনাটি ঘটে গেছে।’
২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘দেবী’ সিনেমার সঙ্গে ‘হাওয়া’র ব্যবসার একটি তুলনা টেনেছেন সজীব। তাঁর মতে, ‘দেবীর লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল ১২৫,৪১৪ ডলার। দেবীর সম্পূর্ণ আয় হাওয়া মাত্র তিন দিনেই অতিক্রম করে গেছে। হাওয়ার তিন দিনের আয় ১৫৯,৭৫২ ডলার।’
জানা গেছে, দ্বিতীয় সপ্তাহেও কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে চলবে হাওয়া। তবে নতুন করে কোনো হল যুক্ত হয়নি। কারণ, ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বলিউডের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সজীব লিখেছেন, ‘আগামী সপ্তাহে আন্তর্জাতিক সিনেমার কোটা থিয়েটারগুলি মোস্টলি পূরণ করবে ব্রহ্মাস্ত্র। যেটা আগে থেকেই ফিক্সড। যেটার বক্স অফিস আয় তারা এস্টিমেট করছে কমপক্ষে ৫ মিলিয়ন ডলার।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে