মাত্র ৫০০ রুপিতে ‘নায়ক’ পেয়েছেন বলিউড নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। শুনে অবাক হওয়ারই কথা। এখন প্রশ্ন হলো, কে সেই ‘নায়ক’? উত্তর দিয়েছেন ফারাহ নিজেই।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার ফারাহ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘নতুন নায়ক’-এর সঙ্গে ছবি আপলোড করেন। ছবি দেখে সবাই আরও অবাক। এ তো খুদে নায়ক! টেনিস সেনসেশন সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিক। ফারাহ ইনস্টাগ্রামে ইজহানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। খুদে ইজহানের হাতে একটি ৫০০ রুপির নোট।
ছবির ক্যাপশনে ফারাহ লিখেছেন, ‘সস্তায় আমার নতুন নায়ক পেয়েছি। ইজহান মির্জা মালিক। এই কিউটি আমার জন্য মাত্র ৫০০ রুপিতে সাইন করেছে।’ এরপর সানিয়ার উদ্দেশে ফারাহ লিখেছেন, ‘সানিয়া মির্জা, ডিসকাউন্ট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’
ফারাহ খানের ‘নতুন নায়ক’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবার মন জয় করে নিয়েছে। ভালোবাসা জানাচ্ছে সবাই। সানিয়া মির্জাও ছবির কমেন্ট বক্সে লাল হৃদয় চিহ্ন দিয়েছেন।
টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেট তারকা শোয়েব মালিকের তিন বছর বয়সী পুত্র ইজহান মির্জা মালিক এরই মধ্যে বেশ জনপ্রিয়। এই স্টার কিডের নামে রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অনুসারীর সংখ্যাও লাখের বেশি।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
২০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১ দিন আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে