অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগের এই খবর গণমাধ্যমে প্রকাশের পর সব প্রিয় মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি।
সবার কাছ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দনে জ্যোতি রীতিমতো অভিভূত। এত ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি আজ বুধবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘এত ভালোবাসায় ভাসিনি কখনো! এ আমার পরম পাওয়া। শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে আমার নিয়োগের রাষ্ট্রীয় প্রজ্ঞাপন বের হবার পর থেকে দেশের আনাচ কানাচ, আমার নিজের এলাকা ও বিদেশ থেকে অগণিত মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছি আমি। আপনাদের এই শুভেচ্ছা আমার পাথেয় হয়ে থাকবে, আমি অভিভূত! আপনাদের ভালোবাসা আর এত বড় দায়িত্বের চাপ আমাকে নতুন করে অনেককিছু ভাবাচ্ছে।’
জ্যোতি আরও লিখেছেন, ‘গতকাল একটু ব্যস্ত সময় পার করতে হয়েছে মন্ত্রণালয়ে, প্রচুর ফোনকল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কল, মেসেজের কারণে ফোন হ্যাং হয়েছে কয়েকবার, চার্জ করতে হয়েছে কয়েকবার-এসব কারণে আমি অনেকের কল ধরতে পারিনি, মেসেজের রিপ্লাই করতে পারিনি। আশা করি আপনারা আমাকে বুঝবেন। আমিতো চাই প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে এই আনন্দ ভাগাভাগি করি।’
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যোতি লিখেছেন, ‘প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে বিভিন্ন মাধ্যমে উইশ করেছেন, কৃতজ্ঞতা প্রতিটি মিডিয়ার প্রতি যারা আমার কাজ ও আমাকে ভালোবেসে প্রচার প্রচারণা করছেন। আপনাদের এই উৎসাহ আমার দায়িত্ব পালনে এবং বাংলাদেশের সংস্কৃতির বিকাশে আমার পথচলায় দারুণ শক্তি জোগাবে। ধন্যবাদ সবাইকে।’
উল্লেখ্য, অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন জানানো হয়, জ্যোতিকা জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
জ্যোতিকা জ্যোতি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে—সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। সম্প্রতি আরও দুটি নতুন সিনেমায় অভিনয়ের খবর জানিয়েছেন জ্যোতি। একটি সরকারি অনুদানের, যেটির বিস্তারিত জানাবেন কয়েক দিন পরে। অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’।

বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে।
৩৬ মিনিট আগে
এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
১৩ ঘণ্টা আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ দিন আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ দিন আগে